আজকের দিনেভারত

প্রেসক্রিপশন ছাড়া আর কোনও সিরাপ নয়, কড়া নির্দেশ কেন্দ্রের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কাশির সিরাপ-সহ সব ধরনের সিরাপ বিক্রিতে কড়াকড়ি আনল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে কোনও রকম সিরাপই কেনা যাবে না।

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বাজারে বিনা শর্তে বিক্রি হওয়া ওষুধের তালিকা থেকে ‘সিরাপ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে প্রেসক্রিপশন ছাড়া যে কোনও সিরাপ বিক্রি এখন সম্পূর্ণ বেআইনি।

এর আগে কাশির সিরাপ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। মধ্যপ্রদেশে ২২ শিশুর মৃত্যুর ঘটনার পর তদন্তে নামে সরকার। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করা হয় এবং দুই বছরের কম বয়সি শিশুদের জন্য সমস্ত কাশি ও সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ করা হয়। এবার সব ধরনের সিরাপের ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।

সিরাপের অপব্যবহার ও শিশুমৃত্যুর মতো ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে গ্রাহকদের এখন থেকে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তবেই সিরাপ কিনতে হবে। ওষুধের দোকানগুলিকেও নির্দেশিকা মেনে চলতে হবে, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *