আজকের দিনেবাংলার আয়না

গভীর রাতে পুলিশের জালে অস্ত্রধারী, ঘুটিয়ারী শরীফে উদ্ধার পিস্তল-কার্তুজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগণা:- বারুইপুর পুলিশ জেলার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশের হাতে ফের ধরা পড়ল এক অস্ত্রধারী দুষ্কৃতী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং তিন টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জীবনতলা থানার অধীন ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির কর্মকর্তারা খবর পান যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাল্লু ওরফে সইদুল শেখের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। খবর পাওয়ার পরই ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির ওসি তুহিন মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল বনমালীপুরের শেখপাড়া এলাকায় সেই রাতেই তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি ০৭ এমএম পিস্তল এবং তিনটি জীবন্ত কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিল এবং এর পিছনে কোনও বড় অপরাধচক্র বা অন্য কারও যোগসূত্র রয়েছে কি না।বারুইপুর থানার পুলিশ এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *