Elon Musk : জানেন এলন মাস্ক কত ধনী? প্রতিদিন ৫৫৪ কোটি খরচ করলেও ফুরোবে না তাঁর সম্পদ !
কিউ ইন্ডিয়া বাংলা- বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এলন মাস্ক। ধনকুবের তিনি। তাঁর সংস্থা SpaceX-এর ঐতিহাসিক আইপিও-র পর ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে বিশেষ জায়গা তৈরি করেছে। বুলমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স ও ফোবর্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১.১ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১,১০০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৯১ লক্ষ কোটি টাকারও বেশ। ১৯৭১ সালের ২৮ জুন জন্ম এলন মাস্কের। বর্তমানে তাঁর বয়স ৫৫। তিনি ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকলে তার হাতে আরও এখন ৪৫ বছর সময় আসে। এর মধ্যে তাকে ১.১ ট্রিলিয়ন ডলারের সম্পদ শেষ করতে হলে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। যদি মাক্স আজ থেকেই তাঁর সম্পদ খরচ করা শুরু করেন তাহলে ১০০ বছর পর্যন্ত পৌঁছনোর আগে তাকে প্রতিদিন প্রায় ৬.৭ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫৪ কোটি টাকা খরচ করতে হবে। মানে প্রতি ঘণ্টায় প্রায় ২৩ কোটি টাকা এবং প্রতি মিনিটে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয় করতে হবে। তাও তিনি তাঁর খরচ পরবর্তী ৪৫ বছর ধরে চালিয়ে যেত হবে, তবে তাঁর সম্পদ কমবে। তিনি তাঁর মোট সম্পদের ৯০ শতাংশের বেশি Tesla এবং SpaceX-এর মতো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা রয়েছে। যদি তিনি তাঁর সম্পদ শুধুমাত্র ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা সরকারি বন্ডও রাখেন তাহলে সেখান থেকে বার্ষিক যে সুদ আসবে, সেটি দৈনিক খরচের তুলনায় অনেক বেশি। প্রতিদিন ৫৫৪ কোটি খরচ করলেও, অন্যদিকে বিনিয়োগ থেকে আয় তার সম্পদকে কমতে দেবে না।
এলন মাস্কের মোট সম্পদের প্রায় ৯৫ শতাংশই টেসলা, স্পেসএক্স, The Boring Company এবং X-এর মতো সংস্থার শেয়ারের মূল্য থেকে এসেছে। অর্থাৎ তাঁর যে এই বিপুল সম্পদ, তার বেশিরভাগই নগদ অর্থ নয়, বরং নেট ওয়ার্থ হিসেবে গণনা করা হয়।
