আজকের দিনেখেলাবিশ্ব

Bungee Jump-Death : অ্যাডভেঞ্চার! ৪০ মিটার উপর থেকে নীচে, বাঞ্জি জাম্প প্রাণ কাড়ল তরুণীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- অ্যাডভেঞ্চারের নেশা! সোশ্যাল মিডিয়ার হাতছানি! সেইসঙ্গে চূড়ান্ত গাফিলতি কেড়ে নিল এক ২১ বছরের তরতাজা প্রাণ। সুরক্ষার দড়ি বাঁধতেই ভুলে গেলেন কর্মীরা। ৪০ মিটার উঁচু থেকে বাঞ্জি জাম্প ডেকে আনল মৃত্যু। ভয়াবহ সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ব্রাজিলের সাও পাওলোর ঘটনা। তরুণীর নাম মারিয়া এদুয়ার্দা রদ্রিগেজ দে ফ্রেইটাস। শনিবার সকালে তিনি ব্রাজিলের সাও পাওলোর স্কেলিটন ব্রিজে ঘুরতে গিয়েছিলেন। সেই অঞ্চলটি নানা ধরনে রোমাঞ্চকর স্পোর্টসের বিখ্যাত। মারিয়া এক বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে স্কেলিটন ব্রিজ থেকে বাঞ্জি জাম্পিং করতে গিয়েছিলেন। কিন্তু সেই বেসরকারি সংস্থার কর্মীরা তাঁর পিঠে সুরক্ষার দড়ি আটকাতে ভুলে যান। প্রায় ৪০ মিটার উচ্চতা থেকে নীচে পড়েন মারিয়া। ঘটনাস্থলেই মৃত্যু। ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সকলকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গেছে, ব্রিজের ধারে এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে রয়েছেন তিন জন তরুণ। তরুণীর কোমরে পরা হার্নেস এবং মাথায় হেলমেট। আরও নানা সুরক্ষার সরঞ্জাম তরুণীর শরীরে রয়েছে। কিন্তু সুরক্ষা আসল জিনিসটি পড়ে রয়েছে মাটিতে। তরুণীর সঙ্গে থাকা তিন তরুণের মধ্যে একজনেরও সেই দড়িটি তার সঙ্গে বাধার কথা মনে পড়ল না। দু’জন তরুণ তরুণীকে মাথার উপর তুলে ব্রিজের সঙ্গে লাগানো কাঠের পাটাতনের সামনের দিকে এগিয়ে গেলেন। তার পর সেখান থেকে তরুণীকে নীচে ছুঁড়ে ফেলে দেন তারা প্রক্রিয়া অনুযায়ী। সেই সময় আশেপাশের মানুষের নজর যায় দড়িতে। তাঁরা চিৎকার করে ওঠেন। সেই তিন তরুণেরও তখন খেয়ালে আসে দড়ির কথা। কিন্তু ততক্ষণে সব শেষ। নীচে পড়ে গেছেন তরুণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *