আজকের দিনেভারত

Fire In Delhi : ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালকাজির রেস্তরাঁয় পর পর বিস্ফোরণ, উদ্ধার বৃদ্ধা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- রবিবাসরীয় সকালে দিল্লির ফের এক রেস্তরাঁয়া ভয়াবহ অগ্নিকাণ্ড। মালবীয়নগরের ঘটনার পর ফের রাজধানীর কালকাজির এক রেস্তরাঁয় আগুন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার পর পর তিনটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে রেস্তরাঁর মধ্যে থাকা মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এই ঘটনায় আশেপাশেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। তড়িঘড়ি তারা উদ্ধারকাজ শুরু করে। স্থানীরাও উদ্ধারকাজে হাত লাগায়। প্রাথমিকভাবে জানা গেছে, রেস্তরাঁর দোতলায় আগুন লাগে। পরে সেই আগুন রেস্তরাঁর অন্যান্য তলগুলিতেও দ্রুত ছড়িয়ে পড়ে।
সেই সময় রেস্তরাঁর ভিতর বহু মানুষ ছিলেন। আগুন, ধোঁয়ায় ভিতরেই আটকে পড়েন তাঁরা। তবে দমকলের তৎপতায় সকলকেই নিরাপদে আনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, কালকাজির গোবিনপুর উড়ালপুলে কাছে এই রেস্তরাঁ রয়েছে। ভোরবেলা খবর আসে সেখানে আগুন লেগেছে। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল সূত্রে খবর, দোতলা থেকে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়েছিল। তিন তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ছাদের উপরে থাকা একটি অস্থায়ী ছাউনি পুরোপুরি পুড়ে যায়। রেস্তরাঁয় যখন আগুন লাগে, সেই সময় তিন তলায় এক বয়স্ক মহিলা আটকে পড়েছিলেন।
তাঁকে উদ্ধার করতে বেগ পেত হয় দমকলকর্মীদের। তাঁকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই বলছেন, রাজধানীর মালবীয়নগরের মতো ঘটনা ঘটতে পারত। কিন্তু রেস্তরাঁর কর্মীদের তৎপরতায় ভিতরে আটকে থাকা মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জুন দিল্লির মালবীয় নগরের একটি বহুতল হোটেলে আগুন লাগে। ২১ জন প্রাণ হারান। সেই ঘটনা তদন্ত এখনও চলছে। গ্রেফতার হয়েছেন হোটেলের মালিক ও এক রাঁধুনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *