আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikary : দিঘাতে অন্য কর্মসূচি, বিদ্রোহী সাংসদদের বৈঠকে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- তৃণমূল কংগ্রেসে বিদ্রোহের সুর আরও চড়া হল। ১৯ জনের তালিকায় এবার যুক্ত হলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিক্ষুব্ধ ২০ সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা থাকলেও কাঁথি-দিঘার কর্মসূচির কারণে তা বাতিল হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী সাংসদের সংখ্যা ছিল ১৯। শনিবার সেই তালিকায় নতুন সংযোজন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার ‘শিবির বদল’ নিয়ে দলের অন্দরেই উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, দিল্লিতে আজ ২০ জন বিদ্রোহী সাংসদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকও এমনটাই দাবি করেছিল। কিন্তু শনিবার কাঁথি যাওয়ার পর আজ দিঘায় কর্মসূচি থাকায় তাঁর দিল্লি যাওয়া হচ্ছে না। এ বিষয়ে মুখ্যমন্ত্রী অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি।

সুদীপের যোগদানের পর বড় প্রশ্ন উঠেছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে। এখনও পর্যন্ত দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম সামনে থাকলেও, বর্ষীয়ান সুদীপের উপস্থিতিতে নেতৃত্ব বদল হয় কিনা সেটাই এখন দেখার। দলের একাংশের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন সুদীপকে সমর্থন করে গেছেন, সেই প্রশ্নও নতুন করে মাথাচাড়া দিচ্ছে।

তৃণমূলের ভেতরে ভাঙন স্পষ্ট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার বিদ্রোহী শিবিরে যোগদান দলের সংকট আরও বাড়াল। দিল্লির বৈঠক বাতিল হলেও বিক্ষুব্ধদের তৎপরতা থামছে না। এখন দেখার, দলনেতার কুর্সিতে শেষ পর্যন্ত কে বসেন— কাকলি না সুদীপ। আর শুভেন্দু অধিকারী কবে দিল্লিতে মুখোমুখি হন বিদ্রোহীদের, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *