আজকের দিনেআবহাওয়া

হলুদ-কমলা অ্যালার্টে বাংলা, কোথায় কত বৃষ্টি জানাল আবহাওয়া দফতর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিউজ ডেস্ক :- বর্ষার মরশুম শুরু হতেই আবারও দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। ফলে দিনের শুরু থেকেই আকাশের দিকে নজর সাধারণ মানুষের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা বেশি। এসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।

অন্যদিকে উত্তরবঙ্গেও তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। জেলার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি বজায় থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *