আজকের দিনেভারত

ফ্লেক্স ফুয়েলে আবগারি শুল্ক ছাড়! পেট্রোলের দাম কি সত্যিই কমবে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- জ্বালানির ক্রমবর্ধমান দামের মধ্যে কেন্দ্র সরকারের একটি সিদ্ধান্ত অনেকের নজর কেড়েছে। সরকার পেট্রোলের সঙ্গে ২২ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত ফ্লেক্স ফুয়েলের ওপর কেন্দ্রীয় শুল্ক কিছুটা ছাড় দেওয়ার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ গাড়িচালক ও বাইক ব্যবহারকারীদের মনে প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্তের ফলে কি পেট্রোলের দাম কমবে? নাকি বাড়বে গাড়ির মাইলেজ?

ভারতে দীর্ঘদিন ধরেই ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। এর মধ্যেই অর্থ মন্ত্র সিদ্ধান্ত নিয়েছেন E20 পেট্রোল দেশের একাধিক পেট্রোল পাম্পেই চালু করা হয়েছিল, কিন্তু এবার আরও বেশি ইথানলযুক্ত E22(22%), E25(22%), E27(27%) এবং E30(30%) জ্বালানির ব্যবহারকে উৎসাহ দিতে সরকার শুল্ক ছাড়ের পথে হেঁটেছেন। এর মূল উদ্দেশ্য হলো আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো।

তবে কর ছাড় পেলেই যে জ্বালানির দাম কমবে, সে বিষয়ে সূত্রের তরফে কোনো খবর মেলেনি। ইথানল উৎপাদন এবং পরিবহনের খরচ বর্তমানে যথেষ্ট বেশি। দেশে পরিশোধিত পেট্রোল উৎপাদনের থেকে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে। সরকারের, বর্তমানে ১ লিটার ইথানল তৈরি করতে প্রায় ৭১.৩২ টাকা খরচ হচ্ছে। সরকার আবগারি শুল্ক কমিয়েছে যাতে তেল কোম্পানিগুলি সহজেই লাভ করতে পারে।

ভারতের পুরনো গাড়িগুলি ও বাইক উচ্চমাত্রার ইথানলযুক্ত জ্বালানি ব্যবহারের জন্য তৈরি নয়। বিশেষ করে ২০১৫ সালের আগের মডেলগুলিতে ইঞ্জিন, রাবারের পাইপ বা জ্বালানি ব্যবস্থার করলে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। নতুন প্রজন্মের অর্থাৎ, ২০২৩ সালের পর থেকে অনেক গাড়ি E20 জ্বালানি ব্যবহারের উপযোগী হলেও E30 ব্যবহারের জন্য আরো বিশেষ প্রযুক্তিগত কিছু পরিবর্তন প্রয়োজন হতে পারে।

সরকার E85 নামের আরও একটি বিশেষ জ্বালানি বাজারে এনেছে, যেখানে ইথানলের পরিমাণ ৮৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই জ্বালানির দাম তুলনামূলক কম হলেও এটি শুধুমাত্র ফ্লেক্স-ফুয়েল গাড়ির জন্য উপযুক্ত। সাধারণ পেট্রোলচালিত গাড়ি বা মোটরসাইকেলে এই জ্বালানি ব্যবহার করলে ইঞ্জিনের গুরুতর ক্ষতি হতে পারে।বর্তমানে ভারতের বাজারে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির গাড়ি ও বাইকের সংখ্যা খুবই সীমিত। তাই সরকারের এই নতুন উদ্যোগ E85 ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হলেও সাধারণ ব্যবহারকারীদের খরচে এর প্রভাব করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *