আজকের দিনেখেলা

সাবস্ক্রিপশন ছাড়াই বিশ্বকাপের বড় ম্যাচ দেখার সুযোগ! উদ্বোধনী থেকে ফাইনাল বিনামূল্যে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অপেক্ষার অবসান, ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে ১১ জুন। খেলা কোথায় দেখবেন, এই নিয়ে ধোঁয়াশা নিয়ে যাবতীয় জটিলতা কাটলো। ভারতে টিভি ও ডিজিটাল স্বত্ব পেয়েছে জি এন্টারটেনমেন্ট। তবে সাবস্ক্রিপশন না থাকলেও চিন্তা নেই। বিনামূল্যেও দর্শকরা ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি উপভোগ করতে পারবেন ।

দীর্ঘ অনিশ্চয়তার পর ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে জি এন্টারটেনমেন্ট। শুধু এবারের বিশ্বকাপ নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার ৩৮টি প্রতিযোগিতা দেখাবে তারা। এর জন্য চালু হয়েছে নতুন চারটি চ্যানেল: ইউনাইট ৮ স্পোর্টস ১, ইউনাইট ৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। মোট ১০৪টি ম্যাচ টিভিতে দেখা যাবে।

ডিজিটাল মাধ্যমে সব ম্যাচ দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম জি৫। সেখানে ৩ মাসের প্যাকেজ ৭৯৯ টাকা এবং ১ বছরের প্যাকেজ ১৬৯৯ টাকা। মোবাইল, ট্যাব বা ল্যাপটপে খেলা দেখতে এই সাবস্ক্রিপশন নিতে হবে।

তবে বিনামূল্যে খেলা দেখার সুযোগও থাকছে। দূরদর্শন স্পোর্টস সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচসহ নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ ১২ জুন রাত ১২:৩০টায় সরাসরি দেখাবে ডিডি স্পোর্টস। এছাড়া কোয়ার্টার ফাইনাল ৯, ১০, ১১ জুলাই, সেমিফাইনাল ১৪, ১৫ জুলাই এবং ফাইনাল ১৯ জুলাই ডিডি ফ্রি ডিশে দেখা যাবে।

ফলে ভারতীয় দর্শকদের সামনে দুটো রাস্তা খোলা। সব ম্যাচ লাইভ দেখতে চাইলে জি-র চ্যানেল বা জি৫ সাবস্ক্রাইব করতে হবে। আর খরচ বাঁচিয়ে শুধু বড় ম্যাচগুলো দেখতে চাইলে ভরসা রাখুন দূরদর্শন স্পোর্টসে। সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটায় নিশ্চিন্তে রাত জেগে মেসি, রোনাল্ডো, এমবাপেদের খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *