দিল্লিতে তৃণমূলের অস্তিত্ব রক্ষায় মমতা! বিজেপিমুখী ২১ জন সাংসদ?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- রাজনৈতিক মহলে ফের তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের বিদায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অস্তিত্ব রক্ষায় রবিবার রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দলের একাধিক সাংসদের দলবদল নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ শীঘ্রই বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন তা নিয়ে জল্পনা।
রবিবার দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। এই জল্পনার মধ্যে তৃণমূলের অন্তত একুশ জন সংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। বিরোধী শিবিরের ঐক্য রক্ষার প্রশ্নে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।তবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা বিজেপি—কোনও পক্ষ থেকেই এই ধরনের সম্ভাব্য দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে বাংলার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নতুন তৃণমূল’ তৈরি হয়েছে। জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তি এবং তৃণমূল কংগ্রেসের অনেকেই রাজধানীর অভিজাত পাঁচতারা হোটেলে ছোট ছোট দলে অবস্থান করছেন, আবার কেউ রয়েছেন নিজেদের সরকারি বাসভবনে। রবিবার প্রায় সারাদিনই দফায় দফায় গ্রুপ কল এবং বৈঠকের মাধ্যমে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। সোমবার সকালেই আরো কয়েকজন সংসদের সদস্য দিল্লিতে এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
