আজকের দিনেবাংলার আয়না

খুনের মামলায় গ্রেফতার কুলপির তৃণমূল নেতা ‘রহিম মাস্টার’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা:-দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ২০২২ সালের খুনের মামলায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা রহিম গাজী ওরফে ‘রহিম মাস্টার’। কুলপি থানার পুলিশ দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেফতার করেছে।

রহিম গাজী দক্ষিণ গাজীপুর অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমান প্রধানের স্বামী এবং কুলপি ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। স্থানীয় মহলে তিনি কুলপির বিধায়ক বর্ণালী ধাড়া ও মথুরাপুরের সাংসদ বাপি হালদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে গাজীপুর এলাকার একটি খুনের ঘটনায় তার নাম উঠে আসে। ঘটনার পর থেকেই তদন্ত চলছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হল। গ্রেফতারির পর কুলপি জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই গ্রেফতারির পর কুলপির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *