আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Petrol-Diesel : ৫ দিনে দ্বিতীয় ধাক্কা, ফের লিটারে ৯০ পয়সা বাড়ল পেট্রল-ডিজেল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-পাঁচ দিনের মাথায় ফের দাম বাড়ল জ্বালানির। মঙ্গলবার পেট্রল-ডিজেলে লিটার প্রতি গড়ে ৯০ পয়সা দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। আজ থেকেই বর্ধিত দাম কার্যকর। গত শুক্রবার, ১৫ মে, একধাক্কায় লিটার প্রতি ৩ টাকা বেড়েছিল দুই জ্বালানির দাম।

দেশের রাজধানী নয়াদিল্লিতে পেট্রল ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ টাকা। ডিজেল ৯১ পয়সা বেড়ে ৯১.৫৮ টাকা। আগে দাম ছিল যথাক্রমে ৯৭.৭৭ টাকা ও ৯০.৬৭ টাকা।

কলকাতায় পেট্রলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ৯৬ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রল এখন ১০৯ টাকা ৭০ পয়সা। আগে ছিল ১০৮ টাকা ৭৪ পয়সা। ডিজেল ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।

মুম্বইয়ে পেট্রল ৯১ পয়সা বেড়ে ১০৭.৫৯ টাকা ও ডিজেল ৯৪ পয়সা বেড়ে ৯৪ টাকা ৮ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ৮২ পয়সা বেড়ে ১০৪ টাকা ৪৯ পয়সা, ডিজেল ৮৬ পয়সা বেড়ে ৯৬.১১ টাকা।

পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির। সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১১ মাসে দাম না বাড়লেও লোকসানে চলছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তারাই কেন্দ্রের কাছে দাম বাড়ানোর আবেদন জানায়। তার পরেই শুক্রবার পেট্রল-ডিজেলে লিটার প্রতি ৩ টাকা ও সিএনজিতে ২ টাকা দাম বাড়ে।

পাঁচ দিনের ব্যবধানে দু’বার দাম বাড়ায় সমস্যায় সাধারণ মানুষ। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম না কমলে সামনে আরও বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *