আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Diamond Harbour-BJP : ডায়মন্ড হারবার পৌরসভা ঘেরাও বিজেপির, দুর্নীতির অভিযোগে সরব দীপক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা নিজস্ব প্রতিনিধি :- দুর্নীতি, কাটমানি ও নাগরিক পরিষেবায় বেনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। কর্মসূচিতে নেতৃত্ব দেন ২০২৬ বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার।

বিজেপির অভিযোগ, জন্ম শংসাপত্র, ট্রেড লাইসেন্স, বাড়ির নকশা পাশ থেকে পানীয় জলের সংযোগ— বিভিন্ন পরিষেবা পেতে সাধারণ মানুষকে কাটমানি দিতে হচ্ছে। দলের দাবি, উন্নয়নের নামে একাধিক প্রকল্পে সরকারি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বিক্ষোভ শেষে বিজেপির প্রতিনিধি দল পৌরপিতা প্রণব দাসের কাছে স্মারকলিপি জমা দেয়। দুর্নীতির তদন্ত, স্বচ্ছ নিয়োগ এবং উন্নয়ন প্রকল্পের অডিটের দাবি জানানো হয় স্মারকলিপিতে। বিজেপি নেতা দীপক হালদার হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। তাঁর কথায়, পৌরসভায় সাধারণ মানুষ পরিষেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন, যা বরদাস্ত করা হবে না।

বিজেপির তোলা দুর্নীতির অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পৌরসভার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র করার হুমকি দিয়েছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *