আজকের দিনেভারত

২৫ লক্ষ টাকার বিয়ের কার্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- একমাত্র মেয়ের বিয়ে বলেই আয়োজনে কোনও খামতি রাখতে চাননি বাবা। অতিথিদের পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদ পেতে মেয়ের বিয়ের নিমন্ত্রণই পাঠালেন অভিনব কায়দায়। বিয়ের কার্ড বানাতে খরচ করলেন প্রায় ২৫ লক্ষ টাকা।

এই ঘটনাটি রাজস্থানের জয়পুরের। ওই ব্যবসায়ীর নাম শিব জোহারি। তাঁর কন্যা শ্রুতি জোহারির বিয়ে উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ একটি নিমন্ত্রণপত্র। তিন কেজি ওজনের একটি রুপোর বাক্সে রাখা হয়েছে বিয়ের কার্ডটি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে এই কার্ডের নকশা ও পরিকল্পনা চলছিল। রুপোর বাক্সটির গায়ে রয়েছে শিব-পার্বতী, গণেশ-লক্ষ্মী এবং বিষ্ণুর দশাবতারের নান্দনিক কারুকাজ।

পাত্রের নাম হর্ষ সোনি। শিব জোহারির দাবি, শুধুমাত্র মেয়ের শ্বশুরবাড়িতেই এই বিশেষ বাক্স পাঠানো হয়েছে। অন্য কোনও অতিথিকে এমন নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি। এই ব্যতিক্রমী বিয়ের কার্ডের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়েছে। এক নেটাগরিক লিখেছেন,“এটি সম্ভবত এখনও পর্যন্ত সবচেয়ে দামি বিয়ের কার্ডগুলির মধ্যে অন্যতম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *