আজকের দিনেবাংলার আয়না

লোভ দেখিয়ে জোড়া কানের দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মোটা টাকার লোভ দেখিয়ে সোনার কানের দুল নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী । টাকার প্রয়োজন হলে প্রতারণা শিকার হলেন হরিণঘাটার এক গৃহবধূ ,টাকা তো পেলেন না উপরন্ত সোনার দুল গুলি দুষ্কৃতীদের হাতে চলে গেল । হাবড়া থানায় ওই গৃহবধূ অভিযোগ জানান এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, হরিণঘাটার হাপানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা, তারক দাসী মাঝি বিগত শনিবার অটোয় হাবড়া বাজারে এসে ট্রেন ধরতে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় অপরিচিত দুই ব্যক্তি তাকে টাকার বান্ডিল দেখিয়ে বলে সোনার কানের দুল দুটি তাদেরকে দিয়ে বিনিময়ে ৭২ হাজার টাকা তাকে দেবে। গৃহবধূকে নির্জন হাবড়া তবলা পট্টি এলাকায় নিয়ে যায় তারা। সেখানে গিয়ে দুই ব্যক্তির কথা বিশ্বাস করে ওই গৃহবধূ নিজের কানের দুল দুটি খুলে দেন । তারপর ওই প্রতারকরা তাকে একটি টাকার বান্ডিল দিয়ে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে চলে যায় । গৃহবধূ টাকার বান্ডিল খুলে দেখেন উপরে একটি ১০০ টাকার নোট আর বাকি পুরোটাই সাদা কাগজ দেওয়া ।তৎক্ষণাৎ ওই গৃহবধূ হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারিত তারক দাসী মাঝির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে আশা করা যায় খুব শীঘ্রই তারা পুলিশের হাতে ধরা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *