মৃতদেহ নিয়ে ছুটলো তাম্রলিপ্ত এক্সপ্রেস
কিউ ইন্ডিয়া বাংলাঃ ট্রেনের হুকে আটকে মৃতদেহ। তাই নিয়েই দ্রুত ছুটলো ট্রেন। ঘটনাটি ঘটেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনে। খেজুরির কৃষ্ণনগর থেকে কাঁথি স্টেশন পর্যন্ত দেহ নিয়ে ছোটে ট্রেন। প্রথমে ঘটনাটি চোখে পড়ে স্থানীয়দের। অবশেষে কাঁথি স্টেশনে তাঁর দেহটি চোখে পড়ে কর্তৃপক্ষের। সঙ্গে সেটি উদ্ধার করে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানেই দেহটির ময়নাতদন্ত করা হবে। ইতিমধ্যে কাঁথিতে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার নাম ছবিরানি বেরা(৫৯।বাড়ি খেজুরির কৃষ্ণনগর এলাকায়। মনে করা হচ্ছে হাওড়া থেকে দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। মুহূর্তের মধ্যে তিনি ট্রেনের সামনের অংশে আটকে যান। দুর্ঘটনার পর, ট্রেনের হুকে তাঁর দেহ আটকে যায়। সেই অবস্থাতেই দ্রুত গতিতে ছুটতে থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। বছরখানেক আগে মহিলার বড় ছেলে একটি ট্রেন দুর্ঘটনায় মারা যান। তারপরই সেই শোকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। খানিকটা মানসিক ভারসাম্য হারিয়েও ফেলেছিলেন তিনি।ছেলের মৃত্যুর ফলেই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে, পুলিশ এখন পুলিশ এখন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
