আজকের দিনেভারত

মাদক বিক্রির অভিযোগ খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মাদক বিক্রির অভিযোগে ধৃত এক পুলিশ কনস্টেবল । ঘটনাটি ছত্রিশগড় রাজ্যের রায়পুরে। মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানের সময় হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের জালে খোদ পুলিশকর্মী।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিমাংশু বর্মণ নামে এক কনস্টেবলকে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন রায়পুরের ডিসিপি সন্দীপ প্যাটেল। অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িয়ে আছে কি না ? সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

রায়পুরের পুলিশ আরো জানিয়েছে, মাদকের ব্যবসা বন্ধ করতে লাগাতার অভিযান চলছে পুলিশের পক্ষ থেকে। বিগত মাসেই মাদক সংক্রান্ত মামলায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করেছে। তবে, এরই মধ্যে মাদক কারবারের সঙ্গে এক কনস্টেবলের যুক্ত থাকার অভিযোগ আসার পরে অস্বস্তিতে সেখানকার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *