আজকের দিনেতিলোত্তমা

মাইক্রো অবজারভার নিয়োগ অনিশ্চিত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শীর্ষ আদালতের নির্দেশ থাকলেও মাইক্রো অবজারভার নিয়োগকে কেন্দ্র করে এখনো ধোঁয়াশা তৈরি হচ্ছে। কমিশন আপাতত ৮,৫০৫ জনের তালিকা স্ক্রুটিনি করবে। এর পরেই তাঁদের মধ্যে কারা মাইক্রো অবজারভার হিসেবে যুক্ত হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই এই সব প্রার্থীর বায়োডাটা চাওয়া হয়েছে। তবে এখনও পরিষ্কার নয়, কবে এবং কতজনকে কমিশন নিয়োগ দেবে।

এদিকে, গ্রুপ বি-এর তালিকা পাঠালেও তাতে অন্যান্য গ্রুপের অফিসাররা উপস্থিত। এখন রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, এরা আসলে গ্রুপ বি-এর অন্তর্ভুক্ত কি না। এছাড়া, অনেকেই ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছেন। প্রশ্ন উঠছে, এদের মাইক্রো অবজারভার হিসেবে কীভাবে নিয়োগ দেওয়া সম্ভব। এছাড়া তালিকায় টাইপিস্ট, ইঞ্জিনিয়রসহ অন্যান্য পেশার অফিসারও রয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য প্রশাসনকে চিঠি লিখেছেন এবং কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের বায়োডাটা ও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের উত্তর না আসা পর্যন্ত আপাতত কাউকে নিয়োগ দেওয়া যাবে না। ফলে, কবে মাইক্রো অবজারভারদের নিয়োগ কার্যকর হবে, তা এখনও অনিশ্চিত।
মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই ইস্যুতে সওয়ালও করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, অন্য রাজ্যে এত বড় সংখ্যক মাইক্রো অবজারভার নিয়োগ দেওয়া হয়নি, কেন পশ্চিমবঙ্গে এত বিপুল সংখ্যক নিয়োগ করা হলো।

এবার সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভারদের দায়িত্ব ও ক্ষমতা সংক্রান্ত বিষয়ে। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্টভাবে বলেছেন, কমিশনের আইনজীবীরা ইআরও-এর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি কমপিটেন্ট অফিসার দেওয়া হয়, তাহলে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে, মাইক্রো অবজারভারদের অতিরিক্ত ক্ষমতা নিয়ে কিছু স্ক্রিনশট আদালতে তুলে ধরেন এবং মন্তব্য করেন, একটি এক্সট্রা ইলেকশন অথরিটি তৈরি হচ্ছে।

এই সব মিলিয়ে, মাইক্রো অবজারভার নিয়োগ প্রক্রিয়া এখনও অনিশ্চিত এবং বিভিন্ন প্রশাসনিক, আইনি ও রাজনৈতিক বিষয় নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *