আজকের দিনেখেলা

ভ্যালেন্টাইন্সে প্রেমিকাকে সারপ্রাইজের পরিকল্পনা হার্দিকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলছে ভ্যালেন্টাইন উইক, অর্থাৎ ভালবাসার দিনের সপ্তাহ। রোজ ডে, টেডি ডে ,প্রমিস ডে ,হাগ ডে , চকলেট ডে একে একে গিয়েছে। সারা পৃথিবী জুড়ে এই বিশেষ দিনগুলিতে নিজের ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার চল আছে । তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই রীতি পালন করেন । প্রত্যেকের মতই ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভালোবাসার সপ্তাহ উদযাপন করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ।

সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করেন মাহিকা । মূলত নামিবিয়ার বিরুদ্ধে ভারতের গত ম্যাচে জয়ের জন্য শুভেচ্ছা জানানোর জন্য instagram এ একটি ছবি শেয়ার করেন তিনি। এবং তার আগেই হার্দিককে একটি গোলাপের তোড়া উপহার দিয়েছিলেন মাহিকা । ছবিতে গোলাপের তোড়ার আড়ালে হার্দিক কে হাসতে দেখা যাচ্ছে। নায়িকার এই পোস্টটি পুনরায় শেয়ার করেন হার্দিক। এবং তিনি লেখেন “ভ্যালেন্টাইন এবং আমার বেবির জন্মদিনের সপ্তাহ শুরু”। সঙ্গে তিনটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন । এবার কাল ভ্যালেন্টাইনস ডে এটাই দেখার হার্দিক তার প্রেমিকাকে কিভাবে সারপ্রাইজ দেয় ? হার্দিকের ভক্তরা বলেছেন হার্দিক খুবই রোমান্টিক। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও তিনি প্রেমিকাকে সময় দিচ্ছেন ।

বিগত ২০২৪ সালে নাতাশার সাথে হার্দিক এর বিবাহ বিচ্ছেদ হয় । বিচ্ছেদের দু বছরের মধ্যেই নতুন জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন ভারতীয় ক্রিকেটার । মাহিকার সঙ্গে সম্পর্কের কথা এখনো সরাসরি স্বীকার না করলেও সর্বক্ষণ তাকে নিয়ে চলাফেরা করতে দেখা যায় হার্দিককে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *