আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়সিলেবাস থেকে

বইমেলায় গয়নার বদলে বই, পি.সি. চন্দ্রের ব্যতিক্রমী স্টল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গয়নার দোকান মানেই ঝলমলে সোনা-রুপো-হিরের গয়না, এই ধারণা ভেঙে দিচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটি স্টল। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত ২০২৬ সালের বইমেলায় ২৯১ নম্বর স্টলে অংশ নিয়েছে পি.সি. চন্দ্র জুয়েলার্স। তবে এখানে গয়নার বদলে সাজানো রয়েছে নানা ধরনের বই।

শনিবার এই স্টলের উদ্বোধন করেন পি.সি. চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণকুমার চন্দ্র। একই সঙ্গে উদ্বোধন করা হয় ‘লক্ষ্মীপুরুষ’ নামে একটি বই। বইটির লেখক সাংবাদিক ও লেখক অশোক বসু। এই বইয়ে বাঙালির ব্যবসার ইতিহাস এবং সফল বাঙালি উদ্যোগপতিদের গল্প তুলে ধরা হয়েছে।

পি.সি. চন্দ্র জুয়েলার্সের স্টলে ‘ছায়া ও ছবি’, ‘স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস’, ‘দুর্লভ হিরের কাহিনি’, ‘সোনার সাহিত্য’, ‘স্বর্ণাক্ষর’-সহ একাধিক বই পাওয়া যাচ্ছে। এই বইগুলির মাধ্যমে গয়না ও দুর্লভ হিরের অজানা ইতিহাস জানতে পারবেন পাঠকেরা।

এক দশকেরও বেশি সময় ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সঙ্গে যুক্ত পি.সি. চন্দ্র গ্রুপ। সাহিত্য ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই এই বই প্রকাশ ও স্টল আয়োজন করা হয়েছে।

স্টল উদ্বোধনের সময় অরুণকুমার চন্দ্র বলেন, “সকলের সহযোগিতায় বইটির উদ্বোধন করা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ।” জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্র জানান, “বইয়ের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের ব্যবসায়িক ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।”

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “সাহিত্যের পাশাপাশি যেসব বাঙালি উদ্যোগপতি ইতিহাস তৈরি করেছেন, তাঁদের কথাই এই বইয়ে উঠে এসেছে। পি.সি. চন্দ্র জুয়েলার্স সবসময়ই সাহিত্য ও শিল্পকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *