ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার
কিউ ইন্ডিয়া বাংলা :- আবার মাওবাদী পোস্টারের দেখা মিলল জঙ্গলমহলে । পুরুলিয়া জেলার বুড়ো থানা এলাকায় সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টার দেখতে পাওয়া গেল । সেখানে লেখা আছে ২০২৬ এবার খেলবে মাওবাদীরা, বনধ না মানলেই মৃত্যুদণ্ড। স্থানীয় থানা ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে ।
বাম আমলের পর ফের পুরুলিয়ায় দেখা মিলল মাওবাদী পোস্টারের । জঙ্গল মহলের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর। তখন প্রায়শেই উদ্ধার হতো এই ধরনের পোস্টার । কিন্তু ২০২৬ সালে এসে এই পোস্টার দেখা যাওয়ায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে । তারপর থেকেই এই জেলাগুলিতে মাওবাদীদের কার্যকলাপ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় ।
আজ বুধবার সকালে বোরো থানা এলাকায় সাদা কাগজের উপর ওই লেখা দেখা যাওয়ায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি এলাকায় কি ফের মাওবাদীদের গতিবিধি শুরু হলো ? ওই পোস্টারে যে বনধ এর কথা লেখা আছে সেখানেও কোন তারিখ লেখা নেই। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে ওই পোস্টার কারা মারল কখন মারলো এবং এই পোস্টার মারার পিছনে তাদের কি উদ্দেশ্য আছে ?
এই কথাও উঠে আসছে যে, বামা বলে মাওবাদী কার্যকলাপের সময় জঙ্গলমহলের বিভিন্ন স্তরের মানুষ জনের সাথে মাওবাদীদের যোগাযোগ ছিল । অনেকেই লিঙ্ক ম্যানের কাজ করতেন । রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সমাজের মূল স্রোতে ফিরে আসে সিংহভাগ মাওবাদীরা । এবার তাদের মধ্যেই অনেকেই আর্থিক প্যাকেজ পাননি সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই এই কার্যকলাপ তাদের মধ্যে কেউ ঘটাতে পারে ।
আবার অনেকের মতে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই ধরনের পোস্টার সাঁটানোর কার্যকলাপ করা হয়েছে ।
