ঘর ছাড়ার তিনদিন পর মিলল কিশোরীর দেহ
কিউ ইন্ডিয়া বাংলা :- তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে দেহ মিলল একাদশ শ্রেণির ছাত্রীর । ঘটনাটি হরিয়ানার গুরু গ্রামের । ১১ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই পড়ুয়া । বাড়ির বাড়ি থেকে কিছুটা দূরে শ্মশানের পুকুর ধারে অবশেষে দেহ মিললো।
ওই ছাত্রীটির পরিবার সূত্রে জানা যায়, গত ১১ ই ফেব্রুয়ারি রাতের খাওয়ার পর মেয়ে তাদের জানায় ঘরে পড়তে বসবে। কিন্তু সকালবেলা পরিবারের লোকজন দেখে ঘরে তাদের মেয়ে নেই। পুলিশে খবর দেয় তারা । সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় মেয়েটি রাতের বেলায় ফুলের পোশাক পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা তার ঘরে তল্লাশি চালায় । আর ঘর থেকে উদ্ধার হয় একটি ডায়েরি । সেখানে লেখা ছিল ‘বাবা মা আমাকে ক্ষমা করে দিও। আমি দাদুর কাছে যাচ্ছি । আমার খোঁজ করতে হবে না । যদি খুব দরকার পড়ে তাহলে শাসনের পুকুরের কাছে খোঁজ করো ‘ । এরপরই শ্মশানের ওই পুকুরে তল্লাশি চালায় পুলিশ । আর পুকুরের মধ্যে থেকে ওই ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ । প্রাথমিক তদন্তে অনুমান ছাত্রী আত্মহত্যা করেছে কিন্তু এর পিছনে কোন কারণ লুকিয়ে আছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে । পারিবারিক কোনো অশান্তির কারণে ওই ছাত্রী এই মর্মান্তিক কান্ড ঘটালো কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে।
