আজকের দিনেভারত

আবার কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ধৃত এক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফের কাশ্মীরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা এক জঙ্গির । জম্মু-কাশ্মীরের রাজৌরী এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের পক্ষ থেকে করা হয়েছিল বলে দাবি সেনাবাহিনীর । তবে সেনার সর্তকতার জেরে ওই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজৌরীর নৌসেরা এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের সঙ্গে পাকিস্তানের জঙ্গীদের যোগ থাকতে পারে , মনে করছে সেনাবাহিনী ।সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার ১৯ শে ফেব্রুয়ারি, রাজৌরির সুন্দরবেনি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়। তবে নিয়ন্ত্রণ রেখা বরাবর সুন্দরবানি সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনার হোয়াইট কর্পস জানিয়েছে, গতকাল ১৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা বরাবর সুন্দরবেনির নাথুয়া টিব্বা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানি জঙ্গিরা। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরেই ওই এলাকায় সেনা অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই অঞ্চলে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনাবাহিনীর জওয়ানরা। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা গুলি চালালে তার জবাব দেওয়া হয় সেনার পক্ষ থেকে। তার ফলেই পিছু হটে হয়ে যায় অনুপ্রবেশকারীরা। ঘটনার পরে ওই এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালান পুলিশকর্মী এবং জওয়ানরা। ড্রোন তল্লাশিও চালানো হয় ওই এলাকায়।

অন্য দিকে, নৌসেরা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ এবং সেনার সিআইএফ রোমিও বাহিনী। হোয়াইট কর্পস জানিয়েছে, ধৃতের নাম শচিন ওরফে পাম্মা। ধৃত ব্যক্তি নৌসেরা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে তুরস্ক এবং চিনে তৈরি দু’টি পিস্তল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে তার কাছ থেকে পাওয়া গিয়েছে গুলি এবং ম্যাগাজিন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।

সীমান্তে বেশ কয়েকবার পাকিস্থানি ড্রোন উড়তে দেখা গিয়েছিল । ভারতীয় সেনা খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় । সেনার সতর্কতার কারণে জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা বানচাল হলো এবং বিদেশি অস্ত্রসমেত একজন ব্যক্তি ধরা পড়ল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *