‘ফের ইরানে হামলা চালাব’ রণংদেহী মূর্তিতে নেতাহিয়াহু
কিউ ইন্ডিয়া বাংলা- স্বস্তি আর ফিরবে না। যুদ্ধ অব্যাহত। সমঝোতা চুক্তি কী শুধুমাত্র আই ওয়াশ? সেই প্রশ্নই উঠছে বার বার। ফের ইরানে হামলার চালাবে বলে হুঁশিয়ারি দিল ইজরায়েল। এমনকী আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হলেও দ্বিতীয়বার হামলা করতে ভাববে না তারা। ফের রণংদেহী মূর্তিতে ইজরায়েল। যেখানে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে উঠেপড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে এমনভাবেই ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ইজরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন “ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্যে স্বাধীনভাবে কাজ করে যাবে ইজরায়েল। দেশের নিরাপত্তা নিয়ে কোনও কোনও আশঙ্কা তৈরি হলেই ফের হামলা চালাবে ইজরায়েল।
যুদ্ধ প্রসঙ্গে নিজের যুক্তি স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, ”পরমাণু বোমার হাত থেকে আমরা নিজেদের দেশকে বাঁচিয়েছি। দু’বার ইরানে ঢুকেছি, প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালানো হবে। ইজরায়েলের এই হুঁশিয়ারি এমন সময়ে সামনে এল, যখন ইরানের সঙ্গে মউ সই করার পর শান্তির লক্ষ্যে দফায় দফায় আলোচনা চালাচ্ছে আমেরিকা। নেতানিয়াহু আরও বলেন, ইরান ও তাদের বন্ধুদের বিরুদ্ধে ইজরায়েল যে অভিযান চালাচ্ছে তা শেষ হয়নি। গত তিন বছরে যথেষ্ট সাফল্যের পর পূর্ণ জয়ই লক্ষ্য ইজরায়েলের প্রধানমন্ত্রীর।
গাজা অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের প্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, “এর কোনও শেষ নেই। ইজরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের আরও অনেক কাজ রয়েছে। ইরানের হাতে যতটুকু শক্তি আছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। লেবানন প্রসঙ্গেও নেতানিয়াহু বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট। হুমকি বন্ধ না-হওয়া পর্যন্ত আমরা দক্ষিণ লেবানন ছাড়ব না।”
তবে আমেরিকা ও ইরানের সমঝোতা চুক্তি নিয়ে সরাসরি কিছু না বললেও এই বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব দিতে নারাজ সেটা বুঝিয়ে দিয়েছেন নেতানিয়াহু।
