West Indies-T20 : টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ, নেতৃত্বে কে?
কিউ ইন্ডিয়া বাংলা:- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঘোষণা করে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ এর দল। কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রথম ম্যাচ । বাংলাদেশের বিপক্ষে খেলার কথা থাকলেও তাদের খেলতে হবে স্কটল্যান্ড এর বিপক্ষে , কারণ বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে ।
২০১২ ও ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুইবার ড্যারেন স্যামির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তারপর কেটে গিয়েছে ১০ টি বছর , আইসিসি ইভেন্টে বড় কোনো সাফল্য নেই ওয়েস্ট ইন্ডিজের । সাম্প্রতিক দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ গুলিতে তাদের প্রদর্শন তলানিতে। আফগানিস্তান , নিউজিল্যান্ড এমনকি নেপালের কাছেও টি টোয়েন্টি সিরিজ হেরেছে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের দেশ ।
২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ইডেনের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বেন স্টোকসের শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কার্লোস ব্রেথওয়েটের বিধ্বংসী ইনিংস এর স্মৃতি এখনো ক্রিকেট প্রেমীদের মনে তাজা । সেই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ড্যারেন স্যামি এবার ক্যারিবিয়ান বাহিনীর কোচের ভূমিকায়।
এবারের বিশ্বকাপে গ্রুপ সি তে আছে ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপে তাদের ছাড়া বাকি দেশগুলো ইংল্যান্ড , ইতালি, স্কটল্যান্ড ও নেপাল । এবার এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজ এর বিশ্বকাপ স্কোয়াডে কারা সুযোগ পেলেন ?
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :-
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ়, ম্যাথু ফোর্ডে, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি ,রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, কোয়েন্টিন স্যাম্পসন,জেডেন সিলস,রোমারিও শেফার্ড।
