আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়নাভারত

Weather : দুই সাগরে জোড়া ঘূর্ণাবর্ত! আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগের আশঙ্কা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুই সাগরে জোড়া ঘূর্ণাবর্ত! ইসরোর স্যাটেলাইটে বিপদের ছবি! আরব সাগর এবং বঙ্গোপসাগরের ওপর একসঙ্গে তৈরি হওয়া দু’টি শক্তিশালী ঝঞ্ঝার জেরে দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলে ফের নতুন করে জোরদার হয়েছে বর্ষা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সাম্প্রতিক উপগ্রহচিত্রে ধরা পড়েছে এক বিশালাকার ঘন মেঘপুঞ্জ। এর সরাসরি প্রভাবে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

 উপগ্রহচিত্রে বিপদের সংকেত:

আরও জটিল হতে পারে পরিস্থিতি । INSAT-3DR উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগর থেকে কঙ্কন উপকূল পর্যন্ত একটি এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে আরও একটি শক্তিশালী ঝঞ্ঝা অবস্থান করছে। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদদের মতে, উপগ্রহচিত্রে এই মেঘের উপরের অংশ অত্যন্ত উজ্জ্বল সাদা এবং প্রচণ্ড ঠান্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *