আজকের দিনেতিলোত্তমা

বিধানসভা নির্বাচনের জন্য আজই ইস্তেহার প্রকাশ তৃণমূলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বেজে গিয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা। নির্বাচনের দিন কোন ঘোষণা হয়ে গিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের অধিকাংশ প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আজ রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে । সূত্রের খবর আজ বিকেল চারটে থেকে কালীঘাটে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিবার নির্বাচনী ইস্তেহারে চমক রেখেছে । গত ২০২১ বিধানসভায় তৃণমূলের নির্বাচনী ইস্তেহার বিশেষভাবে নজর কেড়েছিল। তেমনই একুশের বিধানসভা ভোটের আগের স্লোগান গুলিও রাজ্যের জনমানসে ভালোই প্রভাব ফেলেছিল । এইবার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই তৃণমূল সরকার একাধিক ঘোষণা করেছে রাজ্যবাসীর জন্য । যুব সাথী প্রকল্প শুরু করে গোটা রাজ্যের যুব ভোটারদের জন্য চমক এনে দিয়েছে। ইতিমধ্যেই অনেকে এই প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন বাজেটে সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক এই সমস্ত কর্মীদের মাসিক ভাতা হাজার টাকা করে বৃদ্ধি করেছে সরকার ।
প্রসঙ্গত এবারের নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের স্টাটেজিতে অনেকটা পরিবর্তন করেছে। তার প্রমাণ মিলে সে দলের প্রার্থী তালিকা ঘোষণায় । ৭৪ জন বিদায়ী বিধায়ক কে এবার প্রার্থী করেনি দল। তাদের মধ্যে বাদ পড়েছে একাধিক হেভি ওয়েট নাম । নির্বাচনের আগেই একাধিক নামি ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন । নন্দীগ্রামে বিজেপির পবিত্র কর, প্রাক্তন ক্রিকেটার শিব শংকর পাল, অ্যাথলিট স্বপ্না বর্মন উল্লেখযোগ্য নাম।

রাজ্যে প্রথমবার ২০১১ সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসার পর তিনবার সরকার বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার জিতলে চতুর্থবার সরকার গড়বে তারা । সেই সরকার গঠনের অন্যতম প্রধান অস্ত্র নির্বাচনী ইস্তেহার প্রকাশ হবে আর কয়েক ঘণ্টা পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *