Telangana-Maoists : তেলেঙ্গানায় অস্ত্রসহ আত্মসমর্পণ ১৩০ মাওবাদীর !
কিউ ইন্ডিয়া বাংলা :- মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল তেলেঙ্গানা । চলতি মার্চ মাসের মধ্যেই পুরো দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করা হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ের আগেই মাওবাদী বিরোধী অভিযানে তেলেঙ্গানায় বড় সাফল্য পাওয়া গেল। মুখ্যমন্ত্রী রেবনত রেড্ডির কাছে ১৩০ জন মাওবাদী অস্ত্র সহ অস্ত্র সমর্পণ করলেন । প্রাক্তন মাওনেতা দেবুজির ঘনিষ্ঠ পিপলস লিবারেশন গরিলার এর কয়েকজন সদসহ এই আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন
সূত্রের খবর শনিবার যে ১২০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে ১২৫ জন ছত্রিশগড় রাজ্যের, বাকি চারজন তেলেঙ্গানার এবং একজন অন্ধপ্রদেশের। প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই আন্তঃসরণ করেছিলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবুজি । এবার শাড়ি ঘনিষ্ঠ কয়েকজন আত্মসমর্পণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্দ রেড্ডির কাছে। আজ শনিবার হায়দ্রাবাদের ইন্ট্রিগেটেড কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ করে মাওবাদীদের দল । এ প্রসঙ্গে তেলেঙ্গানার ডিজিবি শিবধর রেড্ডি জানিয়েছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা ১২৪টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। যেটুকু জানা গিয়েছে তার মধ্যে আছে ৩১ টি এ কে ৪৭ রাইফেল, ২১ টি ইন্সাস রাইফেল, ২০ টি এসএলআর । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ওই আগ্নেয়াস্ত্র গুলি পরীক্ষা করে দেখেন ।
তেলেঙ্গানা সরকার এর পক্ষ থেকে জানানো হয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীদের নিয়ম মেনেই পুনর্বাসন এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে । এরপর গোটা তেলেঙ্গানায় মাওবাদীদের কোন কমিটির আর অস্তিত্ব থাকল না বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে ।
