আজকের দিনেতিলোত্তমা

নির্বাচনের মুখে ঠিকানা বদলাচ্ছে রাজ্যের সিইও দপ্তর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহাওয়া । এবং সেই আবহেই ঠিকানা বদলাচ্ছে রাজ্যের নির্বাচনী দপ্তর। মনোজ আগরওয়ালদের অফিস উঠে যাচ্ছে নতুন ঠিকানায়। আজ শনিবার একুশে মার্চ এরপর থেকেই পুরনো অফিসে ঝুলবে তালা । আজই শেষবারের মতো কাজ হবে এখানে।

আগে বামফ্রন্ট আমলে সিইও অফিস ছিল মহাকরণে । রাজ্যে ২০১১ সালে পালাবদলের পর নতুন ঠিকানা হয় ২১, নেতাজি সুভাষ রোড, কলকাতা ৭০০০০১ । এবার সেই ঠিকানা পাল্টে যেতে চলেছে । সোমবার থেকে নতুন ঠিকানায় সিইও অফিসের কাজ শুরু হবে। প্রসঙ্গত এই অফিসের ঠিকানা বদল নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। একাধিক কারণ উঠে এসেছিল অফিস পরিবর্তনের জন্য। অফিসে আধিকারিক ও কর্মী সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গা কম পড়ে যাচ্ছিল। এছাড়া সুরক্ষা নিয়েও সমস্যা ছিল বেশ কিছুটা। সমস্ত দিক বিবেচনা করেই ঠিকানা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যের নির্বাচনী আধিকারিক এর নতুন অফিস হচ্ছে ১৩, স্ট্যান্ড রোড, কলকাতা ৭০০০০১ । এই ঠিকানায় আছে কেন্দ্রীয় সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবন। সেই ভবনেই নতুন অফিস হবে রাজ্যের সিইও দপ্তরের । শুক্রবার থেকেই অফিস বদলির কাজ শুরু হয়ে গিয়েছে। আজ শনিবার শেষবারের মতো পুরানো ঠিকানায় কাজ হবে । নির্বাচনী আধিকারিকের অফিস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে । বাম আমলে এই অফিস ছিল মহাকরণে । পরে উঠে যায় বামার লরির বিল্ডিং এ। সেখান থেকেই রাজ্যের অনেক নির্বাচন পরিচালনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে । তবে এইবার রাজ্যের বিধানসভা নির্বাচন শুরুর আগেই অফিসের ঠিকানা বদলে গেল।

উল্লেখ্য রাজ্য সরকারের অধীন থেকে সরে গিয়ে স্বতন্ত্র দপ্তর হতে চায় সিইও দপ্তর । সেই মর্মে একাধিকবার রাজ্য সরকারকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এবার অফিস রাজ্য সরকারের অধীনে থাকলেও ঠিকানা বদলে যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *