আজকের দিনেতিলোত্তমা

SSKM HOSPITAL : এসএসকেএম চত্বরে আচমকা গাছ ভেঙে বিপত্তি, মর্মান্তিক পরিণতি বীরভূমের মহিলার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আত্মীয়কে ডাক্তার দেখাতে এসে আর বাড়ি ফেরা হল না। এসএসকেএম হাসপাতাল (SSKM HOSPITAL ) চত্বরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে গাছ ভেঙে পড়ে চরম পরিণতি হল এক মহিলার।

মৃতার নাম রহিদা বিবি, বয়স ৪৬ বছর। বাড়ি বীরভূমের নলহাটি এলাকায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে তিনি তাঁর এক আত্মীয়কে নিয়ে (SSKM  HOSPITAL) এসএসকেএম হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের দিকে হঠাৎ করেই হাসপাতাল চত্বরে (SSKM  HOSPITAL)  থাকা একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে। সেই সময় গাছের নীচেই দাঁড়িয়েছিলেন রহিদা বিবি সহ দুজন। দুজনেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর হাসপাতাল কর্মীরাই (SSKM  HOSPITAL)  তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ট্রমা কেয়ারেই নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা রহিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে গাছটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঝড়-বৃষ্টি ছাড়াই হাসপাতাল চত্বরের ভিতরে এভাবে গাছ ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে। হাসপাতালের ভিতরে নিরাপত্তা ও গাছ রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন উঠে গেল এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *