আজকের দিনেতিলোত্তমা

অ্যাকশনে নামছে পুলিশ: শনিবার থেকে ব্যাপক অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যকে অস্ত্রমুক্ত করতে শনিবার থেকেই ময়দানে নামছে পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে রাজ্যজুড়ে লাগাতার অভিযান চালানোর নির্দেশ এসেছে শীর্ষ মহল থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষস্তর থেকে পৌঁছে গিয়েছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে । সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে, বেআইনি অস্ত্র উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। এছাড়া প্রত্যেকদিন কী কী হচ্ছে, কী কী অস্ত্র উদ্ধার হয়েছে, কোথায় কোথায় অভিযান চালানো হয়েছে, সেই রিপোর্ট নিয়মমাফিক দিতে হবে। শুধু প্রতিদিন রিপোর্ট দেওয়াই নয়, ২ সপ্তাহ পরে শীর্ষস্তরকে রিপোর্ট দিতে হবে যে, কী কী অস্ত্র উদ্ধার হয়েছে। শুধু বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশের কাঁধে চাপল আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। নবান্নের নির্দেশ, ২০২১-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশের জমা দেওয়া রিপোর্ট ফের খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে ওই মামলাগুলির পুনরায় তদন্তও করতে হবে । পাশাপাশি, প্রতিটি থানার মালখানায় ঠিক কত অস্ত্র ও গোলা-বারুদ মজুত রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব চেয়ে পাঠিয়েছে শীর্ষ মহল। থানার রেজিস্টারের সঙ্গে মজুত অস্ত্র-গোলাবারুদের গরমিল আছে কি না, তা যাচাই করে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে।
পুলিশ সূত্রে খবর, আগামী ১৫ মে-র মধ্যেই এই রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একের পর এক পদক্ষেপ করছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শনিবার থেকে এই অভিযান কতটা সাফল্য পায়? সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *