India-Cricket : বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে ৯৬ রানে কিউই বধ সূর্যদের…….
কিউ ইন্ডিয়া বাংলা :- পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলও ভারত । এবং ইতিহাসের প্রথম দল হিসেবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া । নিউজিল্যান্ডকে ফাইনালে ৯৬ রানে হারাল সূর্যকুমাররা । ২০২৩ সালে যে মাঠে বিশ্বকাপ ফাইনাল হেরে বিরাট রোহিতদের স্বপ্নভঙ্গ হয়েছিল সেখানেই বিশ্বজয়ের কীর্তি গড়লেন সঞ্জু স্যামসনরা । আরো একবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হল মিচেল স্যান্টনারদের । ফাইনালে কার্যত দাঁড়াতেই পারল না কিউইরা। অসহায় ভাবে আত্মসমর্পণ করলো ভারতের কাছে ।
আজকের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। এবং সেই সিদ্ধান্ত শাপে বর হয় ভারতের । ম্যাচের প্রথম দুই ওভার একটু দেখে খেলে তৃতীয়বার থেকেই তাণ্ডব শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার । পাওয়ার প্লে তেই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছিল । যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল ম্যাচের আগে সেই অফ করবে থাকা অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করেন, ওপর ওপেনার সঞ্জু করেন ৮৯ রান , এবং ঈশান কিশানের ৫৪ ভারতের পাহাড় সমান রান তৈরিতে অবদান রাখে । সঞ্জু এবং ঈশান যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল ৩০০ রান করে ফেললে ভারত । কিন্তু জিমি নিশামের একেবারে তিনটি উইকেট পড়ে রানের গতি অনেকটা থমকে যায়। ওই ওভারে ই পরপর আউট হয়ে যান সঞ্জু স্যামসন, ঈশান কিশান এবং অধিনায়ক সূর্য । আবার শেষের দিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও ভারতের স্কোর বোর্ড ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে । নির্ধারিত কুড়ি ওভারে ২৫৫ রান তোলে টিম ইন্ডিয়া ।
পাহাড় সমান রান তারা করতে নেমে শুরুতেই সেই হারিয়ে ফেলেন কিউই ব্যাটাররা । গোটা নিউজিল্যান্ড দলের মধ্যে একমাত্র টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রানের ভালো ইনিংস খেলেন । আর বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেনি । ভারতের তারকা বলার জসপ্রিত বুমরা একাই চার উইকেট নেন । চার ওভার বল করে মাত্র ১৫ রান খরচ করেন তিনি । আর যার কথা না বললেই নয় অক্ষর প্যাটেল সেমিফাইনাল এর মত ফাইনালেও দলের হয়ে কার্যকরী ভূমিকা রাখেন । আজকের এই মেগা ম্যাচে তিনিও তিনটি উইকেট সংগ্রহ করেন। কুড়ি ওভার শেষ হওয়ার আগেই ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড । অধিনায়ক স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না ।
গুরু গম্ভীর এর আমলে আরো একটি আইসিসি ট্রফি জয় করলো ভারত । খেলোয়াড় হিসেবে দেশের হয়ে ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ জয় করেছিলেন তিনি । কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটি আইসিসি ট্রফি ভারতের ঘরে এনে দিলেন।
