Republic Day : অপারেশন সিঁদুর এর ঝলক দেখার সুযোগ দেশবাসীর সামনে, প্রজাতন্ত্র দিবসে S-400 প্রদর্শন করবে ভারতীয় সেনা…..
কিউ ইন্ডিয়া বাংলা:- দুদিন বাদেই প্রজাতন্ত্র দিবস, আর এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের জন্য প্রদর্শন করা হবে ভারতীয় সেনার বিশেষ ক্ষেপণাস্ত্র এস ৪০০। যা অপারেশন সিঁদুর এর সময় ব্যবহার করা হয়েছিল ।
২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি উপলক্ষ্যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশবাসীর সামনে প্রদর্শিত হতে চলেছে এটি। ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের ট্যাবলোতে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শিত হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত।
সেই অপারেশন ‘সিঁদুর’-এর পর পাল্টা ভারতে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা রুখতে বড় ভূমিকা নিয়েছিল এস ৪০০ । প্রজাতন্ত্র দিবসে ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্স এর ট্যাবলোতে ভারতীয় সেনা , নৌ ও বায়ুসেনার অভিযানের সাফল্য তুলে ধরা হবে ।এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ৬,০৫০ জন সামরিক কর্মী অংশ নেবেন।
২৬ জানুয়ারি অনুষ্ঠিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ৩০টি ট্যাবলো অংশ নেবে। এর মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৩টি বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও পরিষেবার ট্যাবলো থাকবে।ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম এর ১৫০ তম সার্ধশতবর্ষ এর কথাও প্রচার করা হবে , তুলে ধরা হবে ভারতের ঐতিহ্য ও বৈচিত্র্যের সংস্কৃতির কথা ।
