সিলিন্ডার সংকটের প্রভাব নৈহাটি বড়মার মন্দিরে, ভোগ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত
কিউ ইন্ডিয়া বাংলা, নৈহাটি: – মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির কারণে দেশজুড়ে এলপিজি গ্যাসের সংকট দেখা গিয়েছে। সব থেকে বেশি সমস্যার মধ্যে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ । পশ্চিমবঙ্গের একাধিক হোটেল বা রেস্তোরায় ইতিমধ্যে রান্নার মেনু কাটছাট বা জ্বালানির বিকল্প পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রভাব পড়েছে বিদ্যালয়ে থেকে হাসপাতালে। এইবার সেই আঁচ এসে পড়ল নৈহাটির বড়মার মন্দিরে । গ্যাস সিলিন্ডারের পর্যাপ্ত জোগান না থাকার কারণে আগামী সোমবার থেকে ভক্তদের জন্য অন্নভোগ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোগ বিতরণ চালু হবে ।
প্রসঙ্গত প্রতি সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রায় ৭০০ জন ভক্তকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। শনি ও মঙ্গলবার প্রায় তিন হাজার ভক্তের মধ্যে নিঃশুল্ক ভোগ বিতরণ করা হয়। বিপুল পরিমাণে ভোগ রান্নার জন্য প্রচুর গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়ে থাকে । কিন্তু বর্তমানে প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার না মেলায় ভোগ রান্না ব্যাহত হচ্ছে । যার কারণে আগামী সোমবার থেকে নৈহাটির বড়মার মন্দিরে ভক্তদের অন্নভোগ বিতরণ করা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত চিরস্থায়ী নয় । তাঁরা জানিয়েছেন, গ্যাসের সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। গ্যাস ছাড়া ইন্ডাকশনে করে ভোগ রান্না সম্ভব নয় । সে কারণেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগ বিতরণ বন্ধ রাখা হবে । আবার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আগের মত ভোগ বিতরণ চালু হবে ।
নৈহাটির বড়মার পুজো প্রায় ১০০ বছরের বেশি প্রাচীন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড়মার মন্দিরে প্রতিদিন মানুষ পুজো দিতে আসেন। ভোগ বন্ধ রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন দর্শনার্থীরা। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন ।
