Gas : বিরাট কূটনৈতিক সাফল্য ভারতের , হরমুজ পেরিয়ে গুজরাটে পৌঁছল শিবালিক …..
কিউ ইন্ডিয়া বাংলা :- যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পার হয়ে ভারতের প্রবেশ করল এলপিজি বাহি জাহাজ “শিবালিক” । গুজরাটের মুন্দ্রা বন্দরে জাহাজটি আজ সোমবার নোঙর করেছে। অপর জাহাজ নন্দী দেবী আগামীকাল ভারতে ঢুকে যাবে । গোটা বিষয়কেই ভারতের বিপুল কূটনৈতিক জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে দীর্ঘ আলোচনার সুফল পেল ভারত ।
সূত্রের খবর হরমুজের উভয় প্রান্তে এখনো দুই ডজনের বেশি ভারতীয় পতাকাবাহী জাহাজ আটকে আছে। সেগুলিকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বিদেশমন্ত্রক নিয়মিত ইরানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ বন্ধ করে দিয়েছিল ইরান । প্রথমদিকে চীন ও রাশিয়ার ক্ষেত্রে হরমুজ দিয়ে জাহাজ পার করানো অনুমতি ছিল । প্রাথমিকভাবে ভারতকে সেই সুযোগ দেওয়া হয়নি । ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এই পরিস্থিতিতে কথা বলেছিলেন বলে খবর। এছাড়া ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাতীর সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত দুই সপ্তাহে অন্তত ৪ বার হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ পার হওয়ার জন্য কথাবার্তা বলেন এবং তারপরে হরমুজ ইস্যুতে বরফ গলে । ধীরে ধীরে ভারতীয় পতাকা বাহি জাহাজকে অনুমতি দেওয়া শুরু করে ইরান ।
এখনো হরমুজ প্রণালীর উভয় প্রান্তে এখনো দুই ডজনরও বেশি ভারতীয় পতাকা বাহি বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। আশা করা হচ্ছে সেগুলিও দ্রুত হরমুজ পার হওয়ার অনুমতি পেয়ে যাবে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আরো একটি পেট্রোল ট্যাংকার ইতিমধ্যেই হরমুজের পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে। প্রসঙ্গত শিবালিক এবং নন্দী দেবী জাহাজ দুটিতে আনুমানিক ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি গ্যাস রয়েছে । যা বর্তমান পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ।
