আজকের দিনেখেলাতিলোত্তমাভারত

Football-ISL : জয় দিয়ে প্রথমবারের জন্য আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এই নিয়ে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে মোট ছয় বছর । কিন্তু এই ছয় বছরের ইতিহাসে প্রথমবার জয় দিয়ে আইএসএল শুরু করল ইস্টবেঙ্গল। সৌজন্যে তাদের নতুন বিদেশী ইউসেফ এজেজারি। ৩-০ ব্যবধানে জয় পেল লাল হলুদ শিবির । দলের হয়ে অপর গোলটি করলো মিগুয়েল । খুশির হাওয়া লাল হলুদ শিবিরে ।

ম্যাচের শুরুর দিক থেকেই অস্কার ব্রুজর দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে । একাধিকবার বিপক্ষের গোলে হানা দিলেও কাঙ্খিত গোলটি আসেনি । এই ম্যাচে ছিলেন না কেভিন সিবিলে । হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি মাঠের বাইরে । তবে এই ম্যাচে শুরু থেকেই ছিলেন সল ক্রেসপো । নয়া বিদেশি ইউসেফকে শুরু থেকে আজকের ম্যাচে দলে রাখা হয়। প্রথমার্ধে একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি লাল হলুদ শিবিরের ফুটবলাররা । প্রথমার্ধে শেষের দিকে গোলের সুযোগ পেয়েছিল নর্থইস্ট ইউনাইটেড ও । নর্থইস্ট খেলোয়াড় জিতিন এম এস কে রুখে দেন আনোয়ার আলি । প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শোনালেও প্রথম কুড়ি মিনিট কোন গোল আসেনি। ম্যাচের বয়স যখন ৬৫ মিনিট তখন প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। জিকসন বল বাড়ান বিপিন সিং কে । সেখান থেকে তার ক্রসে মাথা ছুঁইয়ে দলের এবং নিজের প্রথম গোলটি করেন ইউসেফ এজেজারি । তার ৬ মিনিট পরে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৭১ মিনিটে এডমুন্ড লালরিন্ডিকার পাস থেকে হালকা পুস করে বল জালে জড়ান সেই ইউসেফ । ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হলে রেফারি অতিরিক্ত ছয় মিনিট সময় দেন । আর এই অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর পাঁচ থেকে সেকেন্ড পোস্টে মাটি ঘেষা শটে গোল করেন মিগুয়েল। ৩-০ ব্যবধানে প্রথম ম্যাচে জয় পায় ইস্টবেঙ্গল।

পরিসংখ্যান বলছে আইএসএলে ইস্টবেঙ্গলের অভিষেক হওয়ার পর থেকে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। আজকের ম্যাচে তারা শুধু জয় না একেবারে তিন গোলে ম্যাচ জিতল । বাকি মরশুমে আজকের এই জয় লাল হলুদ শিবির কে ভালো খেলার ক্ষেত্রে অক্সিজেন জোগাবে । এরপর ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী ২১ শে ফেব্রুয়ারি স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *