আজকের দিনেবিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, আফটার শকের সতর্কবার্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার সকালে ভূ-কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। ইন্দোনেশিয়ার  জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে,  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে এখনও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওযা যায়নি। আফটারশকের আশঙ্কা রয়েছে। সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্র সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ফলে কম্পনের তীব্রতা বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প হয়। টেকটোনিক প্লেটের জটিল অবস্থানই ভূমিকম্পের কারণ। যেমন ২০২২ সালে জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল দেশটি। প্রায় আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *