Cricket-T20-Abhishek Sharma : টি-২০ ক্রিকেটের ইতিহাসে বিশ্বের কোনও ব্যাটার যা পারেনি, এমন জোড়া বিশ্বরেকর্ড নিজের দখলে করলেন অভিষেক শর্মা ……
কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি নিউজিল্যান্ড এর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করেন অভিষেক শর্মা। ভারতের হয়ে ইনিংস ওপেন করেন তিনি। মাত্র ২০ বল খেলে অপরাজিত ৬৮ রান করে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ব্যাটার।
অভিষেকের এই ইনিংসের সবচেয়ে বড় বিষয় একটিও ডট বল না খেলে তিনি তার ইনিংস শেষ করেন তাও আবার অপরাজিত থেকে । টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি বিশ্বরেকর্ড। ডট বল ছাড়া করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড তাঁর নামের পাশেই লেখা থাকবে।
পরিসংখ্যান এর তথ্য অনুযায়ী, পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২টি পূর্ণ সদস্য দেশের ব্যাটাররা ২০ বা তার বেশি বল খেলে হাজার হাজার ইনিংস খেলেছেন। কিন্তু ২০ বলে ৬৮ রানের মতো বিধ্বংসী ইনিংস আর কেউ খেলতে পারেননি। এই ইনিংসে অভিষেকের স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৪০।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান ১২টি পূর্ণ সদস্য দেশের ব্যাটাররা মোট ৫,৩৮৩টি ইনিংসে ২০ বা তার বেশি বল খেলেছেন। এর মধ্যে অভিষেকের ৬৮ রানের ইনিংসের স্ট্রাইক রেট (৩৪০.০০) সবার উপরে। এছাড়াও, এই ১২টি দলের ব্যাটারদের করা ১,৭৯৩টি ৫০ বা তার বেশি রানের ইনিংসের মধ্যে অভিষেকের ৬৮ রানই একমাত্র ইনিংস, যেখানে একটি ডট বলও ছিল না। এছাড়া আরো একটি কৃতিত্ব অর্জন করেছেন ভারতের এই তরুণ তুর্কি । গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ১৪ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ । সব থেকে দ্রুত ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিং ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তার নাম প্রায় পাল্টে দিয়েছেন তার এই বিস্ফোরক ইনিংস খেলার কারণে । তিনি অভিষেক শর্মাকে ” অভিসিক্স শর্মা” বলে ডাকবেন বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখনো দুটি টি টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে । সেখানে অভিষেক এর ব্যাট থেকে আরও দুর্দান্ত রানের ইনিংস আসতে পারে এমনটা আশা করতেই পারেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা ।
