Cricket-India-Namibia : প্রত্যাশিতভাবে নামিবিয়াকে হারালো ভারত, জিতলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে !
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল টিভি ইন্ডিয়া । নামিবিয়াকে ৯৩ রানে হারালো বিশ্বকাপের আয়োজক দেশ । কিন্তু গত আমেরিকা ম্যাচ এর মতোই আজকের ম্যাচেও চিন্তা থেকে গেল ভারতীয় ব্যাটিং নিয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ২০৯ রান তোলেন সূর্য কুমার যাদবেরা। রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে শেষ হয় নামিবিয়ার ইনিংস । এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত জিতল ৯৩ রানে ।
চোটগ্রস্ত অভিষেক শর্মার বদলে নামিবিয়ার বিরুদ্ধে দলে ওপেনিং করেন সঞ্জু স্যামসন । শুরুটা ভালো করলেও সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারলেন না বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা সঞ্জু। ৮ বলে ২২ রান করে তাকে ফিরে যেতে হয়। সঞ্জুর এই ফর্ম পাকিস্তান ম্যাচের আগে কোচ গৌতম গম্ভীর কে চিন্তায় রাখবে । ঈশান কিষাণ ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন । অধিনায়ক সূর্য, তিলক বর্মা, শিবম দুবে ও রিঙ্কু সিং রান না পেলেও হার্দিক পান্ডিয়ার ২৮ বলে ৫২ রানের ইনিংসের সৌজন্যে ভারতের রান ২০০ এর গণ্ডি পার করে। ভারতীয় ব্যাটিং লাইনে কে ভেঙে দেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস। ২০ রান দিয়ে চার উইকেট নিলেন তিনি ।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও পরের দিকে সেই সাফল্য ধরে রাখতে পারেননি নামিবিয়ার ব্যাটাররা । দুই ওপেনার স্টিনক্যাম্প ২৯ ও ফিলিংক ২২ দলের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন । ভারতীয় বোলারদের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করেন বাকি ব্যাটাররা । বরুণ চক্রবর্তী তিনটি, হার্দিক পান্ডিয়া ও অক্ষর পেটেল দুটি করে উইকেট নেন । বুমরা অর্শদীপ ও শিবম দুবে একটি করে উইকেট শিকার করেন । ব্যাটিং ও বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের এর পরের ম্যাচ আগামী ১৫ই ফেব্রুয়ারি রবিবার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে । যেদিকে নজর থাকবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের ।
