Budget 2026-Bengal : বাজেটে কী প্রাপ্তি হলো বাংলার ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ হচ্ছে কেন্দ্রীয় বাজেট , বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলায়ও এবারে রয়েছে বিধানসভা ভোট এবং তার কথা মাথায় রেখে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের । আয়কর , চিকিৎসাক্ষেত্র, রেল , ভারী শিল্প সহ একাধিক জিনিসে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাজেটে । কী কী ঘোষণা হলো আজকের এই বাজেটে ? তার কিছু অংশ এখানে তুলে ধরা হলো।
বাজেট ভাষণে নির্মলা সীতারামন জানালেন ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের জন্য বিশেষ করিডর । এছাড়া শিলিগুড়ি থেকে বারানসি হয়ে দিল্লি পর্যন্ত চলবে হাই স্পিড ট্রেন ।
আয়কর রিটার্ন করার সময়সীমা পরিবর্তন করা হয়েছে আজকের বাজেটে । নয়া নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে তারিখ বাড়িয়ে ৩১ শে মার্চ করা হচ্ছে। এছাড়া নিয়মেও বেশ কিছু ছাড় পাওয়া যাবে , যেমন যারা আইটিআর ১, ২ জমা দেন তারা ৩১ শে জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন অডিট বিজনেস বা ট্রাস্ট এর ক্ষেত্রে সময়সীমা ৩১শে আগস্ট অবধি।
একাধিক জিনিস এর দাম কমছে, সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী দ্রুত মাইক্রো ওভেন । এছাড়া ব্যাটারি কাপড় ও সামাজাত দ্রব্যের দামও অনেকটা কমবে । ক্যান্সারের ১৭ টি ওষুধ সহ ব্লাড সুগারের ওষুধের দাম অনেকখানি কমে যাবে । এছাড়া গাড়ির দিকে সিএনজি চালিত এবং ইভি গাড়ি সস্তা হবে অনেকটা ।
ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের ভিত্তিতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । উড়িষ্যা, কেরালা ও ছত্রিশগড়ে মাইনিং করিডোর তৈরি করা হবে। ২২ টি নতুন জলপথ তৈরি করা সরকারের লক্ষ্য আছে।
