Australian Open : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ৩৮ বছরের জোকোভিচ, প্রতিপক্ষ তরুণ আলকারাজ …..
কিউ ইন্ডিয়া বাংলা:- অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিপক্ষ ইয়ানিক সিনার কে হারিয়ে ফাইনালে পৌঁছালেন কিংবদন্তি নোভাক জোকোভিচ। আগামী রবিবার ১লা ফেব্রুয়ারি ফাইনালে তিনি মুখোমুখি হবেন কার্লোস আলকারাজের সঙ্গে।
আজ দ্বিতীয় সেমিফাইনালে দুই প্রতিপক্ষ মধ্যে চার ঘণ্টারও বেশি সময় ধরে হাড্ডাহাড্ডি লড়াই
হয় । এবং শেষে জয়লাভ করেন নোভাক জোকোভিচ । ম্যাচের ফলাফল জোকোভিচ এর পক্ষে ৩-৬ , ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪। ২০২৪ সালের পর আবারো কোন গ্ল্যান্ড স্লামের এর ফাইনালে উঠলেন তিনি ।আজকের ম্যাচটি গড়ায় পাঁচ সেটে , আর এই পুরো ম্যাচে চূড়ান্ত নাটকীয়তা দেখা যায় প্রত্যেকটি রাউন্ডে তুল্য মূল্য লড়াই হয়। প্রথম সেট জিতে যান ইয়ানিক সিনার , আবার দ্বিতীয় সেটে ফিরে আসেন অভিজ্ঞ জোকোভিচ । তৃতীয় সেটে জয় পান ইয়ানিক , চতুর্থ সেটে আবার জোকোভিচ জিতে যান। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে এবং সেখানে ৬-৪ ব্যবধানে জয়ী হন ৩৮ বছর বয়সি অভিজ্ঞ নোভাক জোকোভিচ।চার ঘন্টার এই দুর্দান্ত ম্যাচ দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন উপস্থিত দর্শকরা। এবার এটাই দেখার অপেক্ষা রবিবার ফাইনালে কে জয়ী হন ? কিংবদন্তি জোকোভিচ না তরুণ কার্লোস আলকারাজ ? এই খেতাবটি জিতলে ২৫ তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি জোকোভিচ।
