আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : দুর্দান্ত সেঞ্চুরি কোহলির, ঘরের মাঠে কলকাতাকে হেলায় হারালো বেঙ্গালুরু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সুযোগ ছিল পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার। কিন্তু বেঙ্গালুরুর কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া নাইটদের। তারই সাথে নাইটদের প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার রাস্তা কার্যত বন্ধ হল। দলের ব্যাটার রা যে সুযোগ তৈরি করে দিয়ে গেলেন তা কাজে লাগাতে ব্যর্থ হলেন বোলাররা । ছয় উইকেট হাতে রেখে হাসতে হাসতে জিতে গেল আরসিবি।

আজ বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। শুরুটা ভালো করার চেষ্টা করলেও অল্প রানের মধ্যে নাইটদের দুই ওপেনার আউট হয়ে যান । ৮ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন ফিন অ্যালেন এবং অধিনায়ক রাহানের সংগ্রহ ১৩ বলে ১৯। দুর্দান্ত ইনিংস খেলেন অঙ্গ কৃষ রঘুবংশী । ৩২ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন তিনি । শেষমেষ তিনি ৪৬ বলে ৭১ রান করে আউট হন । ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলেন নাইটদের হয়ে। কেকেআরের ইনিংসে শেষের দিকে ঝড় তোলেন দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং । ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে কলকাতা নাইট রাইডার্স । বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, জোস হেজেলহুড এবং রশিখ সালাম ।

১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরসিবির প্রথম উইকেটের পতন হয় ম্যাচের চতুর্থ ওভারে। বিগত ম্যাচ গুলির মত আজকে আবার ব্যর্থ হন জ্যাকব বেথেল। আজকে তার সংগ্রহ ১২ বলে ১৫ রান । ২৭ বলে ৩৯ রান করেন দেবদত্ত পাল্লিকাল । অধিনায়ক রজত পাতিদার কেকেআরের বিপক্ষে আজকে মাত্র ৮ বলে ১১ রান করে আউট হন। টিম ডেভিড আজকে চূড়ান্ত ব্যর্থ হন। তার সংগ্রহ মাত্র ২ রান। আজকের ম্যাচে আরসিবির হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে এলো, ঝকঝকে শতরান । ৫৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন কিং কোহলি । পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

কার্তিক ত্যাগী ও সুনীল নারিন ছাড়া কলকাতার কোন বোলার আজকের ম্যাচে ভালো বোলিং করতে পারেননি । ত্যাগী একাই তিন উইকেট নেন। বৈভব আরোরা, অনুকূল রয়রা চূড়ান্ত ব্যর্থ হন বল হাতে। ফিল্ডিংয়ে বেশ কিছু ভুলের খেসারত দিতে হলো নাইটদের। সহজ ক্যাচ মিস করেন বৈভব আরোরা এবং একটি রান আউট মিস হয়। যার ফলে বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে কলকাতাকে হেরে আসতে হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *