আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়িতে হামলা, গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে গুলিবিদ্ধ এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ । প্রচুর গুলি ও বোমা চলে বলে জানা যাচ্ছে । এবং সেই সময় পবনের নিরাপত্তায় থাকা এক সিআইএসএফ জওয়ান গুণীবৃদ্ধ হন । তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা সূত্রপাত গতকাল রবিবার ২৬শে এপ্রিল সন্ধ্যার দিকে । জগদ্দল এর আটচালা বাগান এলাকায় বিট্টু মাহাতো নামে এক তৃণমূল কর্মী দলীয় পতাকা এবং ব্যানার লাগাচ্ছিলেন । তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালান । ওই আক্রান্ত তৃণমূল কর্মী দলবল নিয়ে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান । সেই সময় ওখানে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তথা নোয়াপাড়া আসনের এবারের বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং । সেখানে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয় । তৃণমূল দাবি করছে অর্জুন সিং এর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে । অপরের দিকে বিজেপির দাবি থানায় একটি বিষয় অভিযোগ জানাতে গেলে তৃণমূলের লোকজন তাদের উপর হামলা করে। এর পরই বিক্ষোভ আশরে পড়ে অর্জুন সিং এর ছেলে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়িতে । তার বাড়ি লক্ষ্য করে এলো কাছারি বোমা ওগুলি ছুটতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ উঠেছে। পবন সিং এর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ান পরিস্থিতি সামাল দিতে বাইরে বেরিয়ে আসে তখনই তার পায়ে গুলি লাগে । রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তখন । সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর ওপর হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতৃত্ব । তাদের দাবি দ্বিতীয় রাবার ভোটের আগে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানোর জন্য এই ধরনের হামলার পথ বেছে নিয়েছে তৃণমূল । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতির যাতে অবনতি না হয় সে কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *