হলদিয়ার সভা থেকে শুভেন্দু সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা মমতার
কিউ ইন্ডিয়া বাংলা :- হলদিয়ার নির্বাচনী জনসভা থেকে এর নাম না করে শুভেন্দু অধিকারী কে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আবার বললেন” হলদিয়া থেকে টাকা কোথায় যায় আমি জানি” । শুভেন্দুর পাশাপাশি বিজেপিকে গাদ্দার, অত্যাচারী স্বৈরাচারী বলে তোপ দাগেন তিনি।
২৬ এর নির্বাচনকে পাখি চোখ করে রাজ্য জুড়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দুপুরে হলদিয়ায় তৃণমূল প্রার্থী তাপস মন্ডল এর সমর্থনে জনসভা করেন তিনি। সেখান থেকে নাম না করে অধিকারী পরিবারকে তুলনা করেন মমতা। তিনি বলেন ” আমি গোটা রাজ্যের নজর রাখি । স্বাভাবিকভাবেই হলদিয়া শিল্পাঞ্চলে কি হয় তাও জানি । একটা পরিবার কারখানা থেকে টাকা তোলে, প্রতিটা ট্রাক থেকে টাকা তোলে , কেন তুলবে ? গরিব মানুষের উপর কেন অত্যাচার হবে এগুলো বরদাস্ত করা হবে না” । একুশের নির্বাচনে নন্দীগ্রামের লোডশেডিং প্রসঙ্গ নিয়েও মুখ খুলতে দেখা যায় তাকে । তিনি এই প্রসঙ্গে বলেন ” “এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বার ভোট দেয়নি। এখনও কোর্টে মামলা বিচারাধীন আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম। কিন্তু ভবানীপুর থেকে ভয়ী হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি।” এবারও লোডশেডিংয়ের আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, “এবারও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই ৪০ জনকে নোটিস পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই ছ’বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে!”
প্রসঙ্গত হলদিয়া বিধানসভার এবারের তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল গতবার বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। নির্বাচনের আগে তিনি দলবদল করে শাসক-শিবিরে যোগ দেন । এবার তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেন কিনা সেটা দেখার । এছাড়া অধিকারী পরিবার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কি জবাব দেন তার অপেক্ষায় রাজনৈতিক মহল ।
