TMC : দলের ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা ! কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল কংগ্রেস !
কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের মুখে বাংলার অন্তত ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে । এমনই আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস । আজ বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।
বিগত ১২ ই এপ্রিল খণ্ডঘোষের সভা থেকে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ” ভোটের মেশিন খুব সাবধান । এদের প্ল্যান স্লো ভোটিং স্লো কাউন্টিং । প্রথমে দেখাবে বিজেপি জিতছে । অনেককে গ্রেফতার করার চেষ্টা করছে । মধ্যরাত থেকে অপারেশন শুরু করা হবে । খবর আমরাও পাই ” । বিজেপির নির্দেশে কমিশন তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের নানা চক্রান্ত করছে বলে সরব হয়েছিলেন তৃণমূল সর্বময় নেত্রী মমতা। এরপরই মামলা দায়ের করা সিদ্ধান্ত । সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল । রাজ্যের শাসকদলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান জাতীয় নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে গোটা বাংলা থেকে প্রায় ৮০০ তৃণমূল কর্মীর নাম নিয়েছে । তাদের গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে । তার অর্জি অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। দ্রুত মামলাধার্ডের অনুমতি ও শুনানির আবেদন জানানো হয়।
মামলা দায়ের করার অনুমতি দেয় বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ । আগামী বুধবার ২২ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
