IPL- Cricket : অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস এর মুখোমুখি লখনউ সুপার জায়ান্ট !
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলের একমাত্র দল পাঞ্জাব কিংস যারা এবারে এখনো অপরাজিত। সব ম্যাচে জয় পেয়েছে তারা শুধুমাত্র ইডেনে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে পাঞ্জাবের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল । এই পরিস্থিতিতে পাঞ্জাবের ঘরের মাঠ মুল্লানপুরে ঋষভ পান্থ এর লখনউ সুপার জয়েন্টের বিপক্ষে নামবে শ্রেয়স আয়ার এর দল।
পাঞ্জাব কিংস এই মরশুমে সবথেকে ধারাবাহিক দল । দলগত প্রয়াসে তারা এখনো অপারাজেয়। পাঞ্জাবের ব্যাটিং বিভাগ অন্যতম শক্তিশালী । প্রতিটি ম্যাচে ওপেনিং এ ভালো শুরু দিচ্ছেন প্রিয়াংশ আর্য ও প্রভা সিমরন সিং । যার কারণে বাকিদের কাজ সহজ হয়ে যাচ্ছে । তারপর অধিনায়ক শ্রেয়স আয়ার বাকি দায়িত্বটা নিজের হাতে তুলে নিচ্ছে এবং শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকে ম্যাচ ফিনিশ করার চেষ্টা করছেন এবং তিনি সেই লক্ষ্যে সফল । তবে নেহাল ওয়াধেরা ও কুপার কনোলিকে আরো রান করতে হবে । পাঞ্জাবের বোলিং বিভাগের কথা বলতে গেলে অর্শদীপ সিং ও বিজয় কুমার বৈশাখ এখনো পর্যন্ত পাঁচটি করে উইকেট পেয়েছেন। তবে তাদেরকে যে বিষয়টিতে নজর দিতে হবে বেশি রান খরচ না করা । ম্যাচ গুলিতে তারা উইকেট পাচ্ছেন অথচ রানো অনেক খরচ হয়ে যাচ্ছে। দলের স্পিন বিভাগের ফর্মে ফেরা বাকি । স্পিন বিভাগ যদি ছন্দে ফেরে তাহলে পাঞ্জাবের ম্যাচ জেতা আরও সহজ হয়ে যাবে।
অপরদিকে লখনউ সুপার জায়ান্ট এর কথা বলতে গেলে এবারে তারা পাঁচটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে । হায়দ্রাবাদ ও কলকাতাকে হারানোর পর তারা গুজরাট ও বেঙ্গালুর কাছে বড় ব্যবধানে হেরেছে। সে কারণে জয়ের রাস্তায় ফিরতে তারা মরিয়া । ম্যাচের আগে তাদের একটি বড় চিন্তা গত ম্যাচে অধিনায়ক ঋষভ পান্থ চোট পেয়েছিলেন তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে । ব্যাটিং বিভাগের ধারাবাহিকতার অভাবে ভুগছে দল । কোন ব্যাটার ধারাবাহিক নন । আর পাওয়ার হিটিং এর জন্য যাকে দলে নিয়েছিল লখনউ সেই নিকোলাস পুরান এবারের আইপিএলে এখনো জ্বলে উঠতে পারেননি । ওয়ানডে ক্রিকেটের গতিতে তিনি রান করার চেষ্টা করছেন ম্যাচ গুলিতে তার থেকে দল আরও দ্রুত ইনিংস চায়। তাদের বোলিং বিভাগের কথা বলতে গেলে শুরুর দিকে কয়েকটি ম্যাচে মহম্মদ শামি, প্রিন্স যাদব শুরুর দিকে যেভাবে উইকেট পাচ্ছিলেন শেষ কয়েকটি ম্যাচে সেই সংখ্যা কমেছে । এদেরকে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসতে হবে । দলের স্পিনাররা ধীরে ধীরে ছন্দে ফিরছেন যা ইতিবাচক দিক ।
এই ম্যাচ যে পিচে খেলা হবে সেখানে ব্যাটার এবং বোলাররা সহায়তা পাবেন। এবার দেখার অপেক্ষায় অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংসকে থামাতে পারে কিনা লখনউ?
