মতুয়াদের উদ্দেশ্যে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর, কি বার্তা দিলেন তিনি ?
এস আই আর পর্বে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অনেকের নাম । সেটা নিয়ে প্রকাশ্যে ক্ষোভের মুখে পড়েছে বিজেপি। যা নির্বাচনের আগে অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবির কে । এই আবহে মতুয়া এবং নমঃশূদ্র সমাজকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাটোয়ার সভা থেকে আজকে মোদী জানালেন রাজ্যে বিজেপি সরকারে এলেই মতুয়া এবং নমঃশূদ্রদের নাগরিকত্ব দেওয়ার কাজের গতি বৃদ্ধি পাবে ।
রাজ্যজুড়ে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বহু মতুয়ার নাম । রাজ্য বিজেপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে এবং ভোটার তালিকায় নাম উঠবে। এবার আজকের সভা থেকে মথুর উদ্দেশ্যে সেই একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী । আজ শনিবার ১১ এপ্রিল বর্ধমানের কাটোয়ায় প্রধানমন্ত্রীর জনসভা ছিল। সেখানে প্রধানমন্ত্রী বলেন ” মতুয়া সমাজ, নমঃশূদ্র সমাজের মতো শরণার্থীদেরও আমি একটি গ্যারান্টি দিতে এসেছি । এখানে মতুয়া নমঃশূদ্ররা তৃণমূলের কোন নেতার কৃপায় নেই । দেশের সংবিধান আপনাদের সুরক্ষিত করেছে। মোদী যাতে মতুয়ারা সাংবিধানিক অধিকার পান । এখানে বিজেপি সরকার গড়তেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ গতি পাবে ” । কিন্তু রাজনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রী এই ঘোষণার পরে মতুয়া বা নমঃশূদ্রদের ক্ষোভ কতটা কমবে তা বোঝা শক্ত। কারণ এস আই আর এর বিচারাধীন তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয় । আপাতত বিচারাধীন ভোটাররা ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য অপেক্ষারত । তবে তারা ভোট দিতে পারবেন কিনা বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন । অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে ও বড় বার্তা দিয়েছেন মোদী। তার বক্তব্য ” অনুপ্রবেশকারীদেরও তাড়ানো হবে । ব্যাগ বাক্স গুছিয়ে ফেলুন । তারা অনুপ্রবেশকারীদের সুবিধা দিয়েছেন তাদেরও হিসেব হবে” ।
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পর প্রথম ক্যাবিনেটে কেন্দ্রের আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
