নির্বাচনী জনসভা থেকে থেকে গ্যাস নিয়ে বড় মন্তব্য মমতার
কিউ ইন্ডিয়া বাংলা :- বারাসাতের নির্বাচনী সভা থেকে রান্নার গ্যাস নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো । ‘ভোটের পর আর গ্যাস পাবেন না। ঝগড়া করে, যুদ্ধ করে এই মাসটা জাস্ট।’ বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে এইভাবেই
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তাঁর প্রশ্ন, “গ্যাসের দাম কত বেড়েছে ? পেট্রোলের দাম কত বেড়েছে ? ট্রেনের ভাড়া কতবার বেড়েছে ? প্ল্যাটফর্ম টিকিটের দাম কতবার বেড়েছে ? সব জিনিসের দাম বেড়েছে। শুধু মানুষের জীবনের দাম কমেছে।”
গত মার্চ মাসে শেষের দিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। বীরভূমের দুবরাজপুরের সভা থেকে এই ইস্যুতে সুর চড়িয়েছিলেনমমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছিলেন, “গ্যাসবেলুন কী হল ? গ্যাসবেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। দু’দিন বাদে গ্যাস পাবেন কি না জানি না। আবার ওই গোরুর গাড়ি। আবার ওই উনুন। কাল (সেইসময়) বলেছিল ৩৫ দিন লাগবে। কাল আমি খুব চিৎকার করেছিলাম।
আজ বলছে ২৫ দিন। সব মিথ্যা কথা। গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা-বোনদের ? কী ভাইয়েরা বলতে পারবেন ? মোদিজি আসার আগে গ্যাসের দাম কত ছিল ?৪০০ টাকা। সিঙ্গল সিলিন্ডারের দাম। আজ কত হয়েছে গ্যাস-বেলুনের দয়ায় ? ১১০০ টাকা মাত্র। ৭০০ টাকা বাড়িয়েছে। চুপিচুপি। যেমন, রেলের টিকিটের দাম রোজ বাড়ায়।”
বারাসাতের কাছারি ময়দানে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত, মধ্যমগ্রাম ও দেগঙ্গার তৃণমূল প্রার্থী যথাক্রমে সব্যসাচী দত্ত, রথীন ঘোষ ও আনিসূর রহমানের সমর্থনে সভা করেন । সেই সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “গতকাল অসমেও শুনলাম, এবার হেরে যেত।৫০ হাজার লোক উত্তরপ্রদেশ থেকে টেনে এনে ঢুকিয়েছে। ঢুকিয়ে কাল ভোট দিয়েছে। এদের লজ্জা, ঘৃণা, ভয় কিছু নেই।ভোটের আগে বিহারে বলল, মা-বোনেরা ৮ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। যে-ই জিতে গেল, তাদের ওপর প্রথম বুলডোজার চালিয়ে দিল। আর কী বলল ? আপনাদের টাকা ফেরত দিন। আমাদের কিন্তু এটা হয় না। আমরা যেটা বলি সেটা করি।
