প্রকাশিত হলো বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রকাশিত হয়ে গেল বিজেপির প্রার্থী তালিকা । ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির । এই তালিকায় একাধিক চমক লক্ষ্য করা গিয়েছে ।
এই তালিকায় অন্যতম হেভি ওয়েট নাম সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী করেছে তাকে বিজেপি। ময়নাগুড়িতে তারা প্রার্থী করেছে ডালিম রায়কে। সিতাই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে । কোচবিহারের নাটাবাড়ি থেকে বিজেপি টিকিট লড়বেন গিরিজা শংকর রায়, আগে এখানে বিজেপির বিধায়ক ছিলেন মিহির গোস্বামী। বাগদা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। মগরাহাট পূর্বকেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে উত্তম কুমার বণিক কে । ফলতা থেকে বিজিবি প্রার্থী হয়েছেন দেবাংশু পান্ডা । সোনারপুর উত্তরে গেরুয়া শিবিরের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর । আগের বারে এই আসনে প্রার্থী ছিলেন রঞ্জন বৈদ্য। হাওড়া দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শ্যামল হাতি। পাঁচলা থেকে বিজেপি টিকিটের লড়বেন রঞ্জন কুমার পাল । চন্ডিপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন পীযূষ কান্তি দাস, প্রদীপ লোধা, মেমারিতে বিজেপির প্রার্থী ব্লগার তথা প্রাক্তন সাংবাদিক মানব গুহ । বারাবনিতে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অরিজিৎ রায়।
আজ ৩১ শে মার্চ মঙ্গলবার ১৩ টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম জানিয়েছে বিজেপি আর বাকি রয়েছে ছয়টি আসনে সিজের নাম ঘোষণা । আশা করা যাচ্ছে আর আমি কিছুদিনের মধ্যেই সেই নাম ঘোষণা হয়ে যাবে।
