আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ আইপিএল অভিযান শুরু রাহানের কলকাতার …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিগত মরশুম খুব একটা ভালো যায়নি কলকাতার। পয়েন্ট তালিকা একদম শেষের দিকে শেষ করেছিল গতবার তারা। তবে সেসব এখন অতীত । আজকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের দল মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ।

গত মরশুমের অনেক ক্রিকেটারকেই ছেটে ফেলেছে নাইট টিম ম্যানেজমেন্ট । একাধিক নতুন ক্রিকেটারকে সই করিয়েছে তারা। রেকর্ড মূল্যে সই করানো হয়েছে ক্যামেরন গ্রিনকে। এছাড়া ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচীন রবীন্দ্রসহ অনেককে নেওয়া হয়েছে দলে । প্রস্তুতি ম্যাচে সকলকে খেলিয়ে দেখে নিয়েছেন নাইট কোচ অভিষেক নায়ার । আন্তদলীয় ম্যাচে কমবেশি সকলে রান পেয়েছেন । মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই বোলিং বিভাগ নিয়ে যতটা চিন্তা । এমনিতেই চোটের কারণে আইপিএল থেকে ছিটে গিয়েছেন হর্ষিত রানা, যিনি কেকেআরের অন্যতম ভরসা। এবং আকাশদীপ । তাদের পরিবর্তে সৌরভ দুবে এবং নভদীপ সাইনিকে নেওয়া হয়েছে । কেকেআরের পেস আক্রমণে তারকা বলতে ব্লেজিং মুজারাবাণী, আর ভারতীয় বৈভব অরোরা রয়েছেন । স্পিন আক্রমণ কলকাতার অন্যতম শক্তি । বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন দলের অন্যতম ভরসা।

অপরদিকে কলকাতার বিরুদ্ধে নামার আগে মুম্বাই ইন্ডিয়ান শিবির কিছুটা চাপে । উদ্বোধনী ম্যাচে মিচেল স্যান্টনার , উইল জ্যাকসের খেলার সম্ভাবনা খুবই কম । জসপ্রিত বুমরাকে পাওয়ার ব্যাপারে সংশয় আছে। তবে মুম্বাইয়ের ব্যাটিং বিভাগ নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই ।

মুম্বাই বরাবরই কলকাতাকে লড়াই দিয়ে এসেছে। দুটি দলের মধ্যে ৩৫ বার সাক্ষাৎ হয়েছে যার মধ্যে মুম্বাই জিতেছে ২৪ বার এবং কলকাতা জিতেছে মাত্র ১১ বার। মুখোমুখি পরিসংখ্যানে মুম্বাই অনেকখানি এগিয়ে । এবার আজকে নতুন ম্যাচ দেখার অপেক্ষায় কোন দল আজকে জয় পেয়ে ২০২৬ আইপিএল অভিযান শুরু করে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *